- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কোনো চাপের কাছে নতিস্বীকার না করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। নির্বাচন কমিশনও কারও চাপের কাছে নত হবে না। প্রচলিত আইন মেনেই নির্বাচন কমিশন সব নির্দেশনা দেবে।’ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে সিইসি এ আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন ইউএনওদের উদ্দেশে বলেন, ‘কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে দলটির প্রতিনিধিদল। আজ বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয়। এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।’ এদিকে বুধবার সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি…
নানান অজুহাতে সারের দাম বেড়েছে লালমনিরহাটের পাটগ্রামে। কোথাও নায্য দামে সার মিলছে না। অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে কৃষকদের। সার মজুদ ও বিক্রয় নিয়ন্ত্রণে অনিয়মের সুযোগ নিচ্ছে ডিলার ও পরিবহনের সক্রিয় সিন্ডিকেট। সারের কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ সাধারণ কৃষকদের। মৌসুমের শুরুতেই ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারসহ বিভিন্ন কৃষি উপকরণের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তীব্র উদ্বেগ ও চাষাবাদ নিয়ে শঙ্কা জানিয়েছে কৃষকেরা। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি ৫০ কেজির বস্তায় ২০০ থেকে ৬০০ টাকা বেশি দরে সার কিনতে হচ্ছে। এতে হতাশাগ্রস্থ কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসহায়ত্ব দেখা দিয়েছে। উপজেলার…
এই একটি শর্তের ওপরই সবকিছু নির্ভর করছে জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ‘নাজুক যুদ্ধবিরতি’র স্থায়িত্ব নির্ভর করছে দেশটির তালেবান সরকার সীমান্তপথে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে পারে কি না, তার ওপর। সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ আরো বলেন, ‘সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না বলে লিখিত চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তান থেকে আসা যেকোনো হুমকি এই চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে।’ রয়টার্সের সঙ্গে খাজা আসিফ কথা বলার এক দিন আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এক সপ্তাহ ধরে…
হিন্দুধর্মালম্বীদের কালীপূজা ও দীপাবলী পূজাকে ঘিরে লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর তিনদিন বন্ধ রয়েছে। ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা যৌথ সিদ্ধান্ত নিয়ে ২০ অক্টোবর সকাল থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধের দিনগুলোতে যাত্রী পারাপার সচল থাকবে- জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘কালীপুজা উপলক্ষ্যে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আগামী ২৩ অক্টোবর হতে যথারীতি ব্যবসায় কার্যক্রম চালু হবে।’ বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ এ প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ, বৈদেশিক ঋণ ৫৩ কোটি ২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো অ্যাগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন এবং জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক…
ছবি মুক্তি উপলক্ষে অভিনব ও নানা বৈচিত্র্যের প্রচারণায় মেতে ওঠেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলন থেকে শুরু করে পোস্টারিং, মাইকিং, দলবদ্ধ প্রচারণা, নির্মাতা, নায়ক-নায়িকাও সহশিল্পীরা স্বশরীরে হলে গিয়ে দর্শকদের সাথে মতবিনিময় এমনকি সামাজিক যোগাযোগ মাধমে বহুমুখি প্রচারতো আছেই। কিন্তু সেরকম কিছু নয়, ছবি মুক্তিকে ঘিরে এবার এক অভিনব প্রচার সামনে এসেছে। ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘গোঁয়ার’ নামের একটি সিনেমা। এ উপলক্ষে এফডিসির প্রধান ফটকের পাশে রান্না করছেন ছবির নায়ক রাসেল মিয়া। আর এ খাবার বিতরণ করা হবে ভারসাম্যহীন ও বয়স্ক রিকশাচালকদের মধ্যে। মঙ্গলবার সকালে এফডিসির প্রধান ফটকের সামনে রান্না করতে দেখা যায় রাসেল মিয়াকে। তার সঙ্গে পরিচালক রকিবুল আলমসহ ছবির আরও কলাকুশলীও…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৮) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান। ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘পড়াতে গিয়ে জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বর্ষার সঙ্গে আগে থেকেই মাহির রহমানের…
দুর্নীতির অভিযোগে সাংসদদের তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কেনার অভিযোগ তুলেছেন পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা। সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে এ বিষয়ে গত শনিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই দু’টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ। নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশের পর বিষয়টি…
বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে অমর এ চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে সালমান শাহের স্ত্রী সামিরা হক ছাড়াও আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই,লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। অভিযুক্ত এসব…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
