- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ১৬ টি তরতাজা প্রাণ। নিখোঁজ রয়েছে অনেকে, স্বজনদের শোকের মাতম আর বুকফাটা আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশের বাতাস। আগুন নেভাতে অনেক সময় লাগবে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ‘আগুন নেভাতে কয়েকদিন লেগে যেতে পারে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি।’ বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। গতকাল বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির একটি চার তলা ভবনে ‘আনোয়ার ফ্যাশন’ নামে একটি গার্মেন্টে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের শাহ আলম কেমিক্যাল গুদামে। দাউ…
সিরিজটা আগেই খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলের লক্ষ্য ছিল একটা জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো, সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ের জন্যও মূল্যবান কিছু পয়েন্ট তুলে নেওয়া। কিন্তু না, উল্টো আফগানিস্তানের কাছেই হোয়াইটওয়াশের তিক্ত সাদ পেল মেহেদী হাসান মিরাজের দল। আবুধাবিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতেও হারল বাংলাদেশ । এবারের ব্যবধানটা বিশাল; ২০০ রানে হার তো লজ্জারই। যে লজ্জায় শুধু মেহেদী হাসান মিরাজের দল নয় ডুবেছে গোটা দেশ। এবারই প্রথম আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের করা ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু…
জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রধান ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা। এই নায়কের দ্রুত সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। শাবনূর লিখেন, মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ…
গণভোট আদৌ হবে কি না এমন সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ইসি আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে, সিদ্ধান্তটা প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকে আসে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই নেই।’ মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন০। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসির সঙ্গে বৈঠকে করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতে গণভোট নিয়ে ইসির ভাবনা কী জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই অনেক কথা বলেন, আপনারাও…
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তির বৈধতা নেই।’ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলে দাম বাড়ানো হয়নি। এটা আমি স্পষ্ট করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে। সেই ফর্মুলার ভিত্তিতে নির্দিষ্ট করা হয় যে তেলের দাম বাড়ানো হবে কি না।’ তিনি বলেন, ‘এটা ১৪ বছর আগের তৈরি করা একটা ফর্মুলা।…
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আরো একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো নিয়ে আক্রমণাত্মক এক মন্তব্য করে আলোচনায় এলেন জনপ্রিয় এই অভিনেতা। ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই। এর মাঝে আমি তেমন কোনো তফাত করতে পারি না। এমনই মন্তব্য করেছেন অভিনেতা শাহেদ আলী। সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে সম্প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে এই মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর মতে, অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো…
কোনো আসামি জামিন হওয়ার পর সেই আদেশ এক ক্লিকেই কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। সব ধাপেই হতে হয় হয়রানির শিকার। এমতাবস্থায় সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা…
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’ নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। লাশগুলো পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে তালহা বিন জসিম বলেন, লাশগুলো কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরো বলেন, ‘পোশাক কারখানার পাশেই…
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো হাসিনার মতোই পালিয়ে যেতে হবে। আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী- কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই।’ সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, ‘যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমুলুকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ তিনি বলেন, ‘এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে…
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান।’ এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
