Author: নিজস্ব প্রতিবেদক

১৯৪৭ সাল থেকে অতীতের সকল ভুলের জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই। এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও চেয়েছি।’ জামায়াত আমির বলেন, ‘কিছুদিন আগে এ টি এম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনো বলেছি। শুধু এখন নয়, ’৪৭ সাল…

বিস্তারিত

আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম। বুধবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার করেন। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন ফয়জুল করিম। আগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এখনো চলমান রয়েছে। ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। ফয়জুল করিম কিশোরগঞ্জ…

বিস্তারিত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচারকাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর এ মামলার রায়ের দিন নির্ধারণ করবেন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলায় হাসিনা-কামাল ছাড়া আরেক আসামি হলেন পুলিশের সাবেক…

বিস্তারিত

ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় দুইদিন আগে সিফাত নামের এক যুবক নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে এই সড়কে যানবাহন চলাচল। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। ট্রাকচাপায় ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে কাজ করছি।’ আন্দোলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. সিফাত হত্যার…

বিস্তারিত

শ্রীলংকার বিরোধীদলীয় এক নেতাকে তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই রাজনীতিকের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন বলে জানায় দেশটির আইন শৃংখনা বাহিনী। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তামিল গার্ডিয়ান। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিক্রমাসেকেরা তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময় এক বন্দুকধারী প্রবেশ করে রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই রাজনীতিবিদ। এই হামলায় অন্য কেউ আহত হননি। বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, হত্যাকারীকে ধরতে তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য…

বিস্তারিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী পূর্ণিমার সংসার জীবনে বিচ্ছেদের খবর। গুজব রটেছে রবিন ও পূর্ণিমার বিচ্ছেদ হয়ে গেছে। এই গুজবের জবাবটা একটু অন্যভাবে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। আজ বুধবার বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন। মূলত এই ছবি স্পষ্ট করে যে, যে খবর ছড়িয়ে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন। এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন…

বিস্তারিত

বর্তমান সরকারে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘এ দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্বাভাবিক ও সুস্থ রাজনৈতিক যাত্রাপথে বহু বাধা ও ষড়যন্ত্র চলছে জানিয়ে রিজভী বলেন, ‘জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, ‘বর্তমান সরকারে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব…

বিস্তারিত

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সব ধরণের উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সম্ভাব্য সব কিছু করছে।’ বুধবার (২২ অক্টোবর) জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি এখানে অবস্থানকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বৈঠক চলাকালীন, রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ…

বিস্তারিত

জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না।’ দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারের ভেতর থাকা বির্তকিত সবাইকে সরিয়ে দেয়ারও আহ্বান জানান আমীর খসরু। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা- এ প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি এই প্রশ্ন রাখেন। এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। শুনানিতে শরীফ ভূঁইয়া বলেন, ‘হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন। কিন্তু এরমধ্যে আটজনই তা রাখার পক্ষে মত দেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ ৪ জন তা বাতিল করতে বলেন।’ পরে তিনি…

বিস্তারিত