Author: বিনোদন ডেস্ক

এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে বিদ্যার স্ক্রিন শেয়ার হবে বলে জোর গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। নেলসন দিলীপ কুমার পরিচালিত এ ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের…

বিস্তারিত

মায়ানমারের রাখাইন রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় আবারও গুলি এসে পড়ল এপারে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বসতঘরে। রবিবার (২৬ অক্টোবর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান বাড়ির মালিক মো. আয়ুব। এর আগে গত শনিবার বিকালে মায়ানমারের গুলি পড়ে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হোয়াইক্যং আমতলীর বাসিন্দা মো. আয়ুব বলেন, ‘সকালে আমাদের সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় আমার ঘরের টিনের চালে বিকট শব্দ শুনে আমি বের হয়। চালে উঠে টিন ছিদ্র…

বিস্তারিত

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি।’ রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে।’ ‘জুলাই সনদ’কে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ…

বিস্তারিত

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার হয়েছেন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্রসকাল নিউজ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৩৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪…

বিস্তারিত

চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ করা হবে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’ রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। ব্রিফিংকালে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ২০ অক্টোবরে মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও এখনো কেন প্রকাশ করা হয়নি? এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটিও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেব।’ তিনি বলেন, ‘দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ করে বিক্রির সময় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় ৮ জন সার বিক্রেতাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে ২৪ থেকে ২৬ অক্টোবর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিটনাশক দোকানে তিন দিনব্যাপী অভিযান চালায় উপজেলা প্রশাসন। রবিবার তৃতীয় দিনের মতো যথারীতি অভিযান চলে। জানা গেছে, উপজেলার বিভিন্ন সার বিক্রেতারা গোডাউনে ও দোকানে সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ রেখে বেশি দামে খুচরা বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধায় তথ্যপ্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করতে ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শিহাব আহমেদ টেকনিক্যাল ইন্সটিটিউট। তথ্যপ্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি। যেখানে প্রতি তিন মাসে ৮৬৪ জন শিক্ষার্থী বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের মৌলতন প্লাজার দ্বিতীয় তলায় এ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শিহাব আহমেদ।গোতামারী ইউনিয়নের শিক্ষার্থী তামান্না নিগার বলেন, ‘আমরা হাতীবান্ধার মতো প্রত্যন্ত এলাকায় বসে এমন ফ্রি ট্রেনিংয়ের সুযোগ পাবো, এটা ভাবতেই ভালো লাগছে। এখন আমরা ঘরে বসে অনলাইনে কাজ শেখার সুযোগ পাবো।’ সিঙ্গিমারী…

বিস্তারিত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা এক পথচারী নিহত হয়েছেন। নিহত তরুণের নাম আবুল কালাম আযাদ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরে বলে জানা গেছে। এ ঘটনায় আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক…

বিস্তারিত

ক্রমেই শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। ইতোমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। আবহাওয়াবিদদের ধারণা, এই নিম্নচাপটি রবিবার (২৬ অক্টোবর) গভীর নিম্নচাপে এবং সোমবার (২৭ অক্টোবর) পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। এর অর্থ থাই ভাষায় ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত করতে পারে বলে শনিবার (২৫ অক্টোবর) জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। এর প্রভাবে উপকূলীয় এলাকায় তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আইএমডির সর্বশেষ তথ্য…

বিস্তারিত

কোনোপ্রকার অবকাঠামো উন্নয়ন না করেই দেশে ৩০ শতাংশ ইলেকট্রিক যান (ইভি) কেনার শর্ত দিয়ে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। ওই শর্ত মেনে ২০৩০ সাল পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ বছর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনকে যানবাহন কিনতে হবে। ইলেকট্রিক ভেহিকেল নীতিমালায় এই শর্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় এই নীতিমালার খসড়া তৈরি করে মতামতের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়ায় বলা হয়েছে, ইলেকট্রিক ভেহিকেলের কারণে দেশের জনগণ সাশ্রয়ী মূল্যে যানবাহন পাবে। নতুন রপ্তানি খাত তৈরি হবে ও জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে। ব্যবহার, চার্জিং রক্ষণাবেক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে যথাযথ অবকাঠামো তৈরি না করেই ইলেকট্রিক যান…

বিস্তারিত