- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক, হাতীবান্ধা (লালমনিরহাট):
তুরষ্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সকাল নিউজ সম্পাদক শিহাব আহমেদ-এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম-বড়খাতায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর (দুপুর ২ টায়) বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া ৯ ছেলে ও…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিছানার নিচ থেকে বিপুল পরিমান মাদকসহ মশিউর রহমান(২২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র্যাব১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। আটক যুবক উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে। প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে সারা দেশে পাইকারী বিক্রি করেন মশিউর রহমান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র্যাব ১৩ এর একটি দল। এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে…
ভয়ানক গর্ত, খানাখন্দ আর ধূলায় আচ্ছন্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ছোট, কোথাও বড় গর্ত; কোথাওবা খানাখন্দ ভরাটের নামে ইট বিছিয়ে সাময়িক জোড়াতালি। নিম্নমানের কার্পেটিংয়ের কারণে সড়কের মাঝখানে তৈরি হয়েছে উঁচু ঢিবি। ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় গাড়ি চলাচলের সময় ধুলোবালি উড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। অথচ, এই সড়ক দিয়েই প্রতিবেশি দেশ ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। জেলার পাঁচ উপজেলার প্রধান যোগাযোগের মাধ্যম এই লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি যুক্ত হয়েছে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে। প্রতিদিন শত শত ট্রাক, বাস ও ছোট-বড় যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু দিন দিন এটি হয়ে উঠছে চলাচলের অযোগ্য। কোথাও বড়…
চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি- সেই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৪৯ কোটি ২০ লাখ ডলার। সকাল নিউজ/এসএফ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে। ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, আবদুল মুয়ীদ চৌধুরী, এবং…
গুলি করে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)। যেটি দেশটির দক্ষিণে টহলরত তাদের একটি ইউনিটের ওপর দিয়ে উড়ছিল। এটি জাতিসংঘ বাহিনী ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হওয়া সাম্প্রতিকতম ঘটনা। ইউনিফিলের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি সীমান্ত শহর কফার কিলার কাছাকাছি ‘আক্রমণাত্মক ভঙ্গিতে’ উড়ছিল এবং শান্তিরক্ষীরা ‘প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা’ নিয়েছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনটি ‘রুটিন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ’ করছিল। সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল নাদাভ শোশানি এক্সে পোস্ট করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, কাছাকাছি থাকা ইউনিফিল বাহিনী ইচ্ছাকৃতভাবে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং ভূপাতিত করেছে। ড্রোনের কার্যকলাপ ইউনিফিল বাহিনীর…
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা দীর্ঘ দুই বছর পর প্রত্যাহার করে নিলো ইসরায়েল। অন্যদিকে, মিশর মানবিক কারণে গাজায় পাঠাচ্ছে ভারী উদ্ধার সরঞ্জাম। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে জারি হওয়া জরুরি অবস্থা অবশেষে তুলে নেওয়া হলো। দুই বছর আগে সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের পর এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণাঞ্চলে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই। আর সে কারণেই জরুরি অবস্থা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের সূত্রে খবর, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় বহু ইসরায়েলি নিহত হন এবং দুই শতাধিককে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক…
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিটি নির্বাচন কেন্দ্রের সঙ্গে সুষ্ঠু ও সময়োপযোগী যোগাযোগের জন্য পুলিশ সদর দপ্তর এবং প্রতিটি জেলায় ‘নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ (ইএসএস) এর লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো। আরো উপস্থিত ছিলেন কমনওয়েলথ (ইএসএস) এর এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধিদলকে…
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে একটা সময় ভালো বন্ধুত্ব থাকলেও সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে। কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসের সমালোচনা করে বলেন, ‘একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’ পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরো জোরালো…
সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে এই পাঁচ দিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বাড়তে পারে। আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা,…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
