Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই নিশ্চিহ্নের পথে বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি।’ সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এক-এগারোর কথা উল্লেখ করে মঈন খান বলেন, ‘এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা…

বিস্তারিত

১৬ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০-তে চরম ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছোট রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রীতিমতো আত্মসমর্থন করেছে লিটন দাসেরা। এদিনও লম্বা সময়ের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিং নিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরু পাওয়া দলটির ওপেনার আথানজেকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন। ইনিংসের ১৩তম ওভারে পরপর ব্রেন্ডন কিং এবং শেরফান রাদারফোর্ডকে তুলে নেন…

বিস্তারিত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর্থিক কারণে বর্তমান স্লটে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখাচ্ছে না ফরচুন শুজের মালিক মিজানুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যাও করেছেন তিনি। সোমবার মিজানুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হবে না।’ মাত্র দুটি কোম্পানি সোমবার পর্যন্ত বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এসএস গ্রুপ কাগজপত্র জমা দিয়েছে কুমিল্লা ফাইটার্স নামে। আবেদনের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার দিয়েছে তারা। রিমার্ক হারল্যানের ঢাকা ক্যাপিটালসও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন…

বিস্তারিত

সম্প্রতি আদালতের এক আদেশের পর ২৯ বছর আগে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু প্রসঙ্গ আবারো সামনে এসেছে। সোমবার (২০ অক্টোবর) আদালতের আদেশটি ছিল আত্মহত্যা নয়, হত্যা মামলা করার। এত বছর ধরে যে তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় হওয়া অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের ওপর ভিত্তি করে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর রমনা থানাতেই অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এসবের মাঝে সালমান শাহ ও শাবনূরকে নিয়ে আলোচনা ও নানান গুজব সৃষ্টি হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। সোমবার ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন জনপ্রিয় এই অভিনেত্রী। ওই পোস্টে তিনি…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্যে এমফিটামিনজাত (স্নায়ুতন্ত্র উদ্দীপক) মাদক সেবনের অভিযোগে ফরহাদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ মাস্টারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে। অভিযানের সময় ফরহাদ হোসেনকে প্রকাশ্যে এমফিটামিন জাতীয় মাদক সেবন করতে দেখা যায়। পরে হাতেনাতে আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় জনশান্তি বিনষ্ট ও মাদক সেবনের অপরাধে তাকে দণ্ড প্রদান করা হয়।…

বিস্তারিত

সকাল নিউজের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। ঢাকা অফিস সকাল নিউজের ঢাকা হেড অফিস ও রংপুর বিভাগের ৮ টি জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম : সকাল নিউজ ঢাকা হেড অফিস: পদের নাম : সাব এডিটর, ভিডিও এডিটর, স্টাফ রিপোর্টার ও ক্যামেরাম্যান আবেদনের যোগ্যতা : ১. ন্যূনতম স্নাতক সমমান পাস ২. সাংবাদিকতায় আগ্রহ ও দক্ষতা ৩. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে রংপুর বিভাগ (৮টি জেলা) পদের নাম : জেলা প্রতিনিধি ও প্রতিনিধি আবেদনের যোগ্যতা : ১. ন্যূনতম স্নাতক…

বিস্তারিত

গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। মার্কিন মধ্যস্থতায় সহিংসতার অবসানের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও ইসরায়েল রবিবার জোর দিয়ে বলেছে, তারা গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে, যেখানে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, ‘ইসরায়েল তার শত্রুদের ওপর কখন ও কোথায় হামলা চালাবে এবং কোন কোন দেশকে যুদ্ধবিরতি তদারকির জন্য সেনা পাঠাতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে।’ তিনি বলেন, ‘ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের নিজস্ব উপায়ে নিজেদের রক্ষা করব এবং আমরা আমাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করে যাব। এর জন্য আমরা কারো…

বিস্তারিত

আগের মতোই বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র এবারের আসরের প্রতিযোগীরাও মুগ্ধ করছে বিচারকদের। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী প্রজন্মের নতুন তারকা মুখ। এখন চলছে নতুন কুঁড়ি’র সেরা দশের লড়াই। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ পর্ব শেষ হবে ২৯ অক্টোবর। গত মঙ্গলবার শেষ হয় চূড়ান্ত বাছাই পর্ব। প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন করে প্রতিযোগী নির্বাচিত হয়েছেন সেরা দশ পর্বের জন্য। তবে, একই নম্বর পেয়ে একাধিক প্রতিযোগীও এই রাউন্ডে লড়ছেন। এই অডিশন চলছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা প্রাঙ্গণে। চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। সেরা দশ পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময়ে…

বিস্তারিত

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। সোমবার থেকেই নতুন দাম কার্যকর হবে। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ…

বিস্তারিত

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটি। বারবার বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ায় ওভার কমানো হয়, তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। যে কারণে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সাত নম্বরে থেকে এ বিশ্বকাপ শেষ করল বাংলাদেশের নারী দল। রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭ ওভার খেলে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। দলের হয়ে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান, আর মোস্তারি করেন ২৬ রান। ভারতের বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখান রাধা যাদব, ৬ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য…

বিস্তারিত