Author: নিজস্ব প্রতিবেদক

মাদক বিক্রিতে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রুস্তম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার সাত থেকে আট বছর বয়সী মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন ভিড়ের মধ্যে কেউ একজন মেয়েটিকে চড় মারেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার মুখে পড়ে পুলিশ দাবি করেছে, তাদের কোনো সদস্য শিশুটিকে চড় মারেননি। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গত বৃহস্পতিবার ভোরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হন। সেদিন সন্ধ্যায়ই সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।…

বিস্তারিত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের জুলাই সনদ স্বাক্ষর না করার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ মনে করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘৫ আগস্টের মতো আবেগ এখন আর নেই। নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। আমরা একমত হতে পারিনি। একমত হলে এনসিপিও আসত।’ তবে রাজনীতির সেতারে এই যে বিভেদের সুর, তা যেন দীর্ঘস্থায়ী না হয়–সে বার্তা দিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, ‘ভবিষ্যতে রাজনীতিবিদদের যেন কেউ…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেননি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন।’ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন। দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে শফিকুল আলম আরো বলেন, ‘নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত, অথচ তা করছি না।’ প্রেস সচিব বলেন, ‘শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন। তখনকার সব…

বিস্তারিত

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না।’ তিনি বলেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’ আজ শনিবার (২৫ অক্টাবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে মাহফুজ আলম এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’। সংলাপে প্রধান অতিথির…

বিস্তারিত

শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’ প্রধান উপদেষ্টা শুক্রবার ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী পালন করা হচ্ছে। ড. ইউনূস বলেন, ‘এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’ অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘ সকল অংশীদার এবং…

বিস্তারিত

রাজধানীর পল্লবী থানাধীন কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে অবশেষে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা ওই ফ্লোরে তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর-১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতা হিসেবে…

বিস্তারিত

বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নতুন ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন দুইটি বড় রেকর্ড। তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করে রিশাদ ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ানডের তিন ম্যাচের কোনো সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রিশাদ এবার সেটি টপকে গড়লেন নতুন ইতিহাস। শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের…

বিস্তারিত

‘রোবট সেনাবাহিনী’ গড়ে তুলতে চান বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যা ভবিষ্যতে মানবজীবনের চেহারা বদলে দেবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ড–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার সাম্প্রতিক আর্নিংস কলে (আর্থিক ফলাফল প্রকাশ-পরবর্তী আলোচনাসভা) এই পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক। প্রতিবেদন অনুযায়ী, মাস্ক চাইছেন টেসলার ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে। এজন্য তিনি কোম্পানিতে নিজের ভোটাধিকার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রায় ৯৭৫ বিলিয়ন ডলার মূল্যের এক ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে সাফাই গেয়েছেন। তার যুক্তি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশের সময় টেসলার ভবিষ্যৎ দিকনির্দেশনায় শক্ত নিয়ন্ত্রণ থাকা অত্যাবশ্যক। বিনিয়োগকারীদের…

বিস্তারিত

দখলদার ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে ফিলিস্তিনের গাজায় আহত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। অঞ্চলটিতে ২০ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ-এর যাচাই করা সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা গেছে, অবিস্ফোরিত বোমার আঘাতে ইয়াজান এবং জুদ নুর নামে দুই ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুসারে, গাজা শহরের পশ্চিমে নাসর পাড়ায় দুই ছেলে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসার সময় বিস্ফোরণটি ঘটে। তাদের চিকিৎসার জন্য দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস সতর্ক করে দিয়েছে, গত দুই বছরে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমা, রকেট এবং…

বিস্তারিত

আওয়ামী লীগে যোগদান করায় সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফোরামের সদস্যসচিব মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সহসভাপতি মো. শফিউজ্জামান শফি, শেখ মাসুদ ইকবাল, আহ্বায়ক কমিটি সদস্য জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ। জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, সংগঠন থেকে আওয়ামী লীগে যোগদান করায়…

বিস্তারিত