Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরীতে বর্তমানে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে।’ তিনি বলেন, ‘১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই ও দিনের বেলায় চাপাতি হামলার ঘটনা ঘটত, এখন তা অনেক কমেছে। বিশেষ করে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলনেও পুলিশ সংযম দেখিয়েছে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…

বিস্তারিত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই।’ এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে দুই শ্রেণির মানুষ দুই মেরুতে অবস্থান করছে। এক শ্রেণির আমরা যারা দেশপ্রেমিক, আরেক শ্রেণি হলো ক্ষমতাপ্রেমী। আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতাপ্রেমী। তারা কিন্তু একপর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁছ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল…

বিস্তারিত

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত কোরের ৪৪ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান এএসসিসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান। বার্ষিক অধিনায়ক…

বিস্তারিত

যেকোনো পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। তবে হামজা চৌধুরীর কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়। সেটি তিনি বারবার প্রমানও করেছেন। এ বিষয়ে হামজা বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়।’ সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বলে জানান তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’ ভারত ও নেপাল ম্যাচকে সামনে রেখে দেশ এসেছেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টার…

বিস্তারিত

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত করলো থাইল্যান্ড। সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনার জেরে সোমবার (১০ নভেম্বর) রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা পায়ে গুরুতর আঘাত এবং বিস্ফোরণের ধাক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন। থাই সরকারের মুখপাত্র সিরিপং অংকাশাকুলকিয়াত বলেন, ব্যাংকক ‘যৌথ ঘোষণার পরবর্তী কার্যক্রম’ বন্ধ রাখবে। এর অর্থ হলো কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা শান্তিচুক্তির বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে। কম্বোডিয়ার কর্তৃপক্ষ থাইল্যান্ডের চুক্তি স্থগিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে সীমান্তে নতুন মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছিল কম্বোডিয়া। পাশাপাশি…

বিস্তারিত

এনসিপির ভোট নেই বলে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই না কি করতে হবে; ওটা না করলে না কি ভোট হবে না।’ তিনি বলেন, ‘ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।’ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে…

বিস্তারিত

আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বর খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে।’…

বিস্তারিত

যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬-এ কোনো নির্বাচন নাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না।’ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জামায়াতসহ ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাবো। জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন…

বিস্তারিত

আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন পাওয়া কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। আজ মঙ্গলবার সেই মেয়াদ শেষ হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩…

বিস্তারিত

রাজধানীতে আরো পৃথক তিনস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন…

বিস্তারিত