Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অনলাইন নিরাপত্তা, ডিজিটাল আচরণবিধি বাস্তবায়ন এবং ক্ষতিকর অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারে রাজধানীতে আজ গুরুত্বপূর্ণ এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও টেরে দেস হোমস নেদারল্যান্ডস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে অংশ নেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (ISPAB), বিটিআরসি, গণমাধ্যম এবং বিভিন্ন অংশীজন। সংলাপে শিশুদের অনলাইন নিরাপত্তা, সাইবার স্পেসে নৈতিক আচরণ, কনটেন্ট মনিটরিং, অভিভাবকের ভূমিকা এবং সমন্বিত ডিজিটাল নীতি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিষদ সদস্য তাহমিনা রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস…

বিস্তারিত

এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান চায়ের চুমুকে’র এবারের পর্বে অতিথি হয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার-সুরকার আশিক বন্ধু। পর্বটি প্রচার হবে সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিটে। শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেন এর প্রযোজনা এবং ভাবনা আহমেদের উপস্থাপনায় এবারের পর্বে আশিক বন্ধু কথা বলেছেন তার নিজের লেখা গান, সুর এবং পরিচালনার বিষয়ে। তার লেখা টাইটেল গান নিয়ে বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তাও আলোচনায় উঠে এসেছে। এছাড়াও নায়িকাদের বিয়ে সংসার বিতর্কিত বিষয় এবং দেশ ছেড়ে বিদেশে অবস্থান করার কারণ সহ মিডিয়া চলচ্চিত্র সংগীতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখোমুখি হয়েছেন তিনি। প্রাণবন্ত এ মিডিয়া আড্ডা প্রসঙ্গে আশিক বন্ধু বলেন, ‘চায়ের…

বিস্তারিত

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন। ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি ওয়্যারলেসে [বেতার বার্তা] বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’ সম্প্রতি চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তার…

বিস্তারিত

প্রবাসী বাংলাদেশিরা চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২০ লাখ (১.৫২ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৫৭৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাস আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারায় আছে। চলতি মাসের বাকি সময় একই ধারায় রেমিট্যান্স এলে নভেম্বর শেষে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ অক্টোবর মাসে রেমিসট্যান্স এসেছে ২৫৬…

বিস্তারিত

মুম্বাই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তরের একটি বিশেষ অভিযানে সম্প্রতি সামনে আসে মাদক পাচারকারী সেলিম ডোলা ও তার ছেলে তাহের ডোলার নাম। দুবাই থেকে পরিচালিত হতো পুরো নেটওয়ার্কটি। গত আগস্টে তাহেরকে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে চাঞ্চল্যকর তথ্য দেন। দাউদের মাদক পার্টিতে নাকি নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের অনেকেই হাজির হয়েছিলেন। সম্প্রতি মুম্বাই পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে দাউদের শিষ্য সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। পুলিশের তরফে জানানো হয়েছে, দাউদের পার্টিতে উপস্থিত তারকাদের শীঘ্রই সমন পাঠানো হবে। এমন কাণ্ডে সংবাদ প্রকাশিত শুরু হওয়ার পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নোরা ফাতেহি। অভিনেত্রী জানিয়েছেন,…

বিস্তারিত

রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার রংপুর নগরীর চেম্বার ভবন মিলনায়তনে রংপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি নামে একটি দল ও পরিবার ৪২ বছর ধরে রংপুরকে শাসন করছে তারা জনগণের কাছে ভোট নিয়ে তাদের পকেট ভারী করলেও জনগনের সাথে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘রংপুরের মানুষ দীর্ঘ দিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার, কোন উন্নয়ন হয়নি। এরশাদ ও তার পরিবারের আশা দুরাশায় পরিণত হবে, জনগণ তাদের প্রতারণার ফাঁদে আর পা দেবে না। এবার বিএনপি প্রার্থীকে ভোট দেবে বলে…

বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকাসহ ৪ জেলায় বিশেষভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ‌এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

একযোগে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষারপুনঃনিরীক্ষণের ফল। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে সেসব নম্বরেও এসএমএস দিয়ে ফল জানানো হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, খাতা পুনঃনিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক…

বিস্তারিত

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে অর্থনীতির জন্য ভালো কিছু হবে।’ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, ডিপজিটর, কর্মকর্তা- সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।’ এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক,…

বিস্তারিত

সন্ত্রাস বিরোধ আইনে হওয়া মামলায় জামিনে কারামুক্তির পর আদালতে হাজিরা দিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীও আদালতে আসেন। রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আগামি ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী। এদিকে, এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম হিরণ। তিনি বলেন, ‘আব্দুল…

বিস্তারিত