Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন সফল করতে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।’ আজ (১৯ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির চতুর্থ দিনের প্রথম পর্বের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘কমিশনের প্রত্যাশা- সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ (১৯ নভেম্বর) বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা নেই। কোনো অস্থিরতার সম্ভাবনাও নেই। শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, ‘বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি…

বিস্তারিত

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারে তারা পালিয়ে যায়। বুধবার ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আরএনবির সদস্যরা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন…

বিস্তারিত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (১৯ নভেম্বর) বুধবার শুরু হওয়া ঢাকা টেস্টের কেন্দ্রীয় চরিত্রে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কারণ, বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট মুশফিকের শততম ম্যাচ। তাই সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের পাদপ্রদীপের সব আলো কেড়ে নেবেন তিনি। এই সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটারের মাইলফলককে স্মরণীয় করে রাখতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি পরিকল্পিতভাবে মিরপুরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এক কথায় মুশফিককে ঘিরেই সব আয়োজন। রোমাঞ্চকর এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মুশফিক নিজেও সর্বাত্মক সহযোগিতা করছেন। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও…

বিস্তারিত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (১৯ নভেম্বর) বুধবার দুপুর ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডে নামে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে কারখানা থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, ‘ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, ‘আগুন…

বিস্তারিত

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন তিনি। তাকে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রুবাবা দৌলা নারী বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। পূর্বে ওই দায়িত্বে ছিলেন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এখন থেকে তিনি নারী উইংয়ের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া আব্দুর রাজ্জাককে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে ওই দায়িত্ব পালন করছিলেন প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদও পেয়েছেন নতুন দায়িত্ব। তাকে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব…

বিস্তারিত

আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম।’ তিনি বলেন, ‘আমার দুঃখ হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ ফ্যাসিস্ট হাসিনার (শেখ হাসিনা) পতন দেখে যেতে পারেননি। যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘মওদুদ আহমদ আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চার কাজটা করতেন। তিনি এ দেশের রাজনীতিতে সত্যিই একজন বিচিত্রধর্মী পুরুষ। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক…

বিস্তারিত

তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। বিসিবির এক মুখপাত্র জানিয়েছে, সিরিজটি স্থগিতের বিষয়ে বিসিসিআই থেকে বার্তা পেয়েছেন তারা। এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সেটিও স্থগিত করে দেওয়া হয়। ছেলেদের সিরিজের মতো মেয়েদের সিরিজের ক্ষেত্রেও বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে- পরবর্তীতে সময় বের করে সিরিজটি খেলা হবে। ভারতের পক্ষ থেকে সিরিজটি স্থগিত করার কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া যায়নি। কিছুদিন আগেই ভারত থেকে ওয়ানডে বিশ্বকাপ…

বিস্তারিত

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তিন দশকের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষােই অবসান হচ্ছে। বিষয়টি নিয়ে গুণী এ অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি তিনি। রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’ পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া…

বিস্তারিত

নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে না। শুধু নোট ভারবালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।’ এর আগে গতকাল সোমবার তিনি বলেছিলেন, ‘দুই আসামিকে ফেরাতে…

বিস্তারিত