Author: নিজস্ব প্রতিবেদক

২০২৪-এ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিচারের রায় আগামীকাল (সোমবার) ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় ঘোষণা কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারিত হবে। গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি…

বিস্তারিত

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। আজ রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধা করা হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ওই নৌকায় আট শিশুও ছিল। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে নির্দিষ্ট করে বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই ‍দুটি নৌকাডুবির…

বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায় বলে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম বলেন, ‘ব্যাংকের বেশিরভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত যাপন করেন। রাত ২টার দিকে সাত-আটজন যুবক এসে অতর্কিতভাবে পরপর তিনটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রোলবোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়।’ তিনি বলেন, ‘বোমাটি ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র…

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের মুখে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল মহাসড়কে অবশেষে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে। এর আগে, ভোর থেকে মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ ও কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের মধ্যবর্তী প্রায় ৮টি স্থানে গাছ ফেলে, ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ও সোমবার (১৬ ও…

বিস্তারিত

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে। ইসি সূত্র জানায়, একই দলের অপর অংশের আপত্তির কারণে তাদের চলে যেতে বলা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপ শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের…

বিস্তারিত

হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় রোববার (১৬ নভেম্বর) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন…

বিস্তারিত

বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্যের পর ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এ বিষয়ে তিনি ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। চার দিন পর সেই চিঠির উত্তর দিয়েছে বিসিবি। তাবিথ আউয়াল চিঠিটি পেয়েছেন। বিসিবি সভাপতি আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, আসিফ বিসিবি পরিচালক হলেও কনফারেন্সে তাকে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল। চিঠিতে লেখা আছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য…

বিস্তারিত

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রায়েরবাজার কবরস্থানে রোববার (১৬ নভেম্বর) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে।’ সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা…

বিস্তারিত

আজকের প্রজন্ম নবান্নকে চেনে শুধু গল্পে, সিনেমায় বা পাঠ্যবইয়ের পাতায়। মাঠে নতুন ধান ওঠে ঠিকই, তবে নেই আগের সেই প্রাণচাঞ্চল্য বা অপেক্ষার উত্তেজনা। আধুনিকতার ছোঁয়া, ব্যস্ত জীবনের চাপ আর ধর্মীয় কিছু ব্যাখ্যার কারণে নবান্নের উৎসব যেন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। আগে অগ্রহায়ণ এলেই গ্রামবাংলা জুড়ে পিঠা–পায়েসের ঘ্রাণ, আত্মীয়-স্বজনের সমাগম আর নতুন ধানের ভাত রান্নার ধুম পড়ে যেত। এখন সেসব যেন শুধু স্মৃতির পাতা। লালমনিরহাটের পাঁচ উপজেলা- সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম-এ এখন আমন ধান কাটার ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে। হেমন্ত শেষে শীতের আগমনী ছোঁয়ায় মাঠের পর মাঠ জুড়ে দুলছে সোনালি ধান। কৃষকের ক্লান্ত চোখে ফুটে উঠছে নতুন ধানের ঘ্রাণে…

বিস্তারিত

আশরাফুল হককে ত্রিভুজ প্রেমের কারণে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে ড্রামের ভেতর থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় জরেজুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। অপরদিকে, আশরাফুলের প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছে, আশরাফুলকে ফাঁদে ফেলে জরেজুল ও শামীমা ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন। পরে তাকে হত্যা করা হয়। আইন-শৃংখলাবাহিনীর পাওয়া দু’রকম তথ্যে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। গত ১৩ নভেম্বর জাতীয় ঈদগাহ মাঠের পাশের পড়ে থাকা ড্রাম থেকে ২৬ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় সনাক্ত করা…

বিস্তারিত