Author: নিজস্ব প্রতিবেদক

গণভোটে ‘না’ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এবার ভোটারদের হাতে দুইটা ব্যালট থাকবে। একটি হবে ধানের শীষ, দাঁড়িপাল্লাসহ বিভিন্ন প্রতীকে। আরেকটি হবে গণভোটের, ‘হ্যাঁ’ বা ‘না’। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন। সে ক্ষেত্রে ‘না’ হবে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘চক্রান্ত চলছে। কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। আবার এখন শোনা যাচ্ছে, উপ–প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। এত…

বিস্তারিত

লটারির মাধ্যমে এবারও সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া হবে। কাঙ্ক্ষিত মানের স্কুলে সুযোগ পাওয়া নিয়ে তাই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বেড়েছে উদ্বেগ। লটারি ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য প্রতিযোগিতা কমানো হলেও বিভিন্ন কোটা রাখাকে ঘিরে বেড়েছে সমালোচনা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা এ নীতিমালায় আগামী শিক্ষাবর্ষেও ভর্তিতে এই লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। প্রকাশিত ভর্তি নীতিমালা অনুযায়ী, আগের বছরের মতো এবারও ৬৩ শতাংশ আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ- ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়া কোটা। স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য এ কোটা বরাদ্দ থাকলেও বহু অভিভাবক এর বিরোধিতা করছেন। বিশেষত, যারা কর্মসূত্রে রাজধানীতে অস্থায়ীভাবে থাকেন। তাদের মতে, এ…

বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা বিএনপির প্রতি ঝুঁকে রয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল। এই উপদেষ্টারা সরকারকে ভুল পথে পরিচালিত করছেন জানিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে দলগুলো। শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে, তাদের অপসারণ দাবি করছি। প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেবো, এরপরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ্যে আনার বিষয়টি বিবেচনা করব’। আগের দিন জারি করা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরতে আয়োজন করা সংবাদ সম্মেলন থেকে তিন উপদেষ্টার অপসারণসহ তিন দাবি জানায় আট দল। তারা পূণরায়…

বিস্তারিত

যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার শেওড়াপাড়ার বাসা থেকে এরশাদ হালিমকে গ্রেপ্তার করেন মিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদ হালিমের পক্ষে তার আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, ‘এ আসামি কোনোভাবে মামলার ঘটনার…

বিস্তারিত

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের বিপরীত সড়কের পাশে ড্রাম থেকে বৃহস্পতিবার ব্যবসায়ী আশরাফুল হকের (২৬) টুকরো লাশ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে নতুন তথ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, আশরাফুলকে হত্যার পর লাশের সঙ্গে একই বাসায় অন্তত ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ কী করবে, তা নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ইসলাম ও শামীমা। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, লাশ টুকরো করে ড্রামের মধ্যে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন। এমনভাবে কাজটি করবেন যেন কেউ বুঝতে না পারে। সে অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে যায়। গ্রেপ্তার হওয়ার পর আসামি জারেজুল ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে…

বিস্তারিত

দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে।’ শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এটি। তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ শুক্রবার ছিল দ্বিতীয় দিন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন…

বিস্তারিত

সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয়। মুহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। এই নির্বাচনে বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৬ বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা…

বিস্তারিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের সড়ক থেকে প্লাস্টিকের ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে ড্রামটি খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েকটি টুকরো করা মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে।…

বিস্তারিত

সফরকারী নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ। ম্যাচে ১-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা। প্রীতি ম্যাচে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই দারুণভাবে ঘুরেও দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও ম্যাচে যেন স্ট্রাইকারের মতেই গোল করেছেন হামজা চৌধুরী। দুর্দান্ত হেডের পর ফ্রি কিকে গোল করেছেন তিনি। প্রীতি ম্যাচে চোখ ধাঁধাঁনো ওভারহেড গোল করেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশ জাতীয় ফুটবল তারকা হামজা চৌধুরী। পরে দলের পাওয়া পেনাল্টিতে বুদ্ধিদীপ্ত পানেনকায় জালে…

বিস্তারিত

বিএনপি-জামায়াত নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘একদিকে জামায়াতের ভাইয়েরা অন্যদিকে বিএনপির ভাইয়েরা। একজন আজকে কর্মসূচি দেয় আরেকজন কালকে কর্মসূচি দেয়। আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কৃষক উইংয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আমাদের জীবনকে কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোনো পরিবারের কাছে জীবন বর্গা দিয়ে আমরা দাস হতে চাই না।’ তিনি বলেন, ‘গণভোট…

বিস্তারিত