- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
আজ থেকে জনগণ নিশ্চিন্তভাবে নিজের ভোট নিজে দিতে পারবেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, ‘এখন থেকে দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে, রাতে হবে না এবং মৃত ব্যক্তির ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এটি গণতান্ত্রিক মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে দেশ আবারও গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করেছে।’ তিনি বলেন, ‘আমরা কোর্টে সাবমিশন করেছি যে আমাদের কাছে…
পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, ৫ আগস্টের পর যেভাবে ৮০ বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাজ্জাত আলী বলেন, ‘অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের অনেক চেষ্টা ও অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। আর এই মনোবল ভাঙার চেষ্টা করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।’…
চওড়া ফ্রেমের চশমা, খোলা চুল, দৃঢ় দৃষ্টি আর হাতে রিভলভার। ট্রিগারে প্রস্তুত আঙুল। খুনের তদন্তে নেমে মিতিন আবিষ্কার করবে বহু স্তরের রহস্য। প্রকাশ্যে এসেছে মিতিন রূপে কোয়েল মল্লিকের নতুন লুক। আলোচিত এ চরিত্রে পর্দায় আবারও ফিরছেন কোয়েল মল্লিক। জানা গেছে, এ ছবিতে থাকবে টানটান উত্তেজনা আর জোরদার অ্যাকশন সিকোয়েন্স। বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘মিতিন, একটি খুনির সন্ধানে’। এ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে আহতও হয়েছিলেন কোয়েল। কিছুদিন শুটিং বন্ধ রাখার পর সুস্থ হয়ে আবার সেটে ফেরেন তিনি। কোয়েলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়িসহ টলিউডের বেশ কয়েকজন…
বর্তমানে দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।’ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশালে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টামণ্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে। বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে।’ ইদানীং একাত্তর ও চব্বিশের…
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থান থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘সমমনা দলগুলো দেড় দশক ধরে শুধু একটি উদ্দেশ্য নিয়ে কাজ করছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।’ তিনি বলেন, ইসি শক্ত অবস্থানে থাকুন। সংবিধানই আপনাদের ক্ষমতা দিয়েছে। নতজানু হওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক দলের প্রার্থীদের একটাই করণীয়। নিয়মনীতি মেনে নির্বাচন করা। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই।’ বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়ে ড. মঈন খান আরও বলেন, ‘এই মতবিনিময় নতুন কিছু না। আগের আলোচনাগুলোতে একাধারে আমরা সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি বলবো না। তবে সংলাপের প্রক্রিয়াকে স্বাগত…
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (১৯ নভেম্বর) বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি। আসিফ নজরুল জানান, কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় মালয়েশিয়া। দেশটির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়েশিয়াকে জানিয়েছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে…
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯। আজ (১৯ নভেম্বর) বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৮৮ জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন ও…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রহমত আলী নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পিতার অভিযোগের ভিত্তিতে পুত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রহমত আলী নামের ওই যুবককে এ দণ্ড প্রদান করেন। রহমত আলী সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গোড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ রহমতকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির…
নির্বাচনি আইন ও বিধি সংশোধনের ক্ষেত্রে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই নিবার্চন কমিশন (ইসি) ইচ্ছামতো নানা পরিবর্তন করছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচন সংক্রান্ত কাজ কোনোভাবেই এককভাবে করা সম্ভব নয়। বরং সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’ আজ (১৯ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জোনায়েদ সাকি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নির্বাচনি বিধি, আইন ও প্রক্রিয়ায় পরিবর্তন আনার আগে ইসিকে সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলাপ-আলোচনা করা উচিত ছিল। জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার মুহূর্তে এ ধরনের আলোচনার গুরুত্ব আরও বেশি।’ দলের নিবন্ধন পাওয়ার…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে। শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা-২০২৫…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
