Author: নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। এতে খসড়া নীতিমালাটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে, গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট…

বিস্তারিত

রংপুর প্রেসক্লাবে প্রশাসকের মাধ্যমে নতুন সদস্যভূক্তি নিয়ে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর সেন্ট্রাল কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মামলার আইনজীবীরা। এ সময় রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব মামলার আইনজীবী মোকছেদ বাহালুল বলেন, ‘পূর্বের কমিটির (সভাপতি মাহবুব রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন) বহিস্কৃত সদস্যরা গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় বড় অংকের টাকা দুর্নীতি করেছে। এটার বিরুদ্ধে বর্তমান কমিটির করা মামলায় তারা প্রশাসনযন্ত্রকে ব্যবহার…

বিস্তারিত

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি রাব্বীকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, রোববার দিবাগত রাত সোয়া তিন টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত রংপুরের তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী ওই শিশু তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় শিশুটিকে আসামী মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে তার…

বিস্তারিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে তাঁর চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ওনার (খালেদা জিয়া) চেস্টে (বুক) ইনফেকশন (সংক্রমণ) হয়েছে। হার্টের (হৃদ্‌যন্ত্র) সমস্যা আগে…

বিস্তারিত

শীতের কনসার্টে ব্যস্ত সময় পার করছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে তিনি ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় কনসার্টে পারফর্ম করেন। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট শেষে কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে খবর ছড়িয়ে পড়ে- সংঘর্ষের সময় স্টেজে থাকা ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে প্রাণে বাঁচতে তারা দেয়াল টপকে কনসার্টস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িও নাকি ভাঙচুর করেছে। তবে এ খবর সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন ঐশী।…

বিস্তারিত

একের পর এক গুজবের পর অবশেষে সত্যিই চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর, আর মাত্র কয়েকদিন পরই ৯০ বছরে পা দিতেন তিনি। এখনো পরিবার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ারসহ ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে করণ জোহর, কারিনা কাপুর, অনন্যা পান্ডে- সবাই সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন। পবন হংসে চলছে তাঁর শেষকৃত্য, যেখানে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, অনিল কাপুর, সঞ্জয় দত্তসহ অসংখ্য তারকা উপস্থিত হয়ে শেষশ্রদ্ধা জানিয়েছেন। হেমা মালিনী, এষা দেওল ও…

বিস্তারিত

ফের কর্মবিরতির ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। ৬ দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে…

বিস্তারিত

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল ঘােষণা করেন বাটলার। প্রত্যাশা থাকলেও আলোচিত পাঁচ সিনিয়রের কেউই জায়গা পাননি। সাফ ২০২৪ শেষে তারা স্কোয়াডের বাইরে আছেন। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের আসর। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে এবারই প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলবে বাংলাদেশ। সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই…

বিস্তারিত

রাজধানীর সবচাইতে দ্রুতগামী পরিবহন মেট্রোরেলে মিলল মাদক। গণপরিবহনের অন্যতম এ মাধ্যমকে মাদক পাচারের রুট হিসেবে বেছে নেয় একটি চক্র। সোমবার বিকেলে শেওড়াপাড়া স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে এমআরটি পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্টেশনে প্রবেশের সময় তাদের বড় ব্যাগ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা এর আগেও দুবার মেট্রোরেলে করে সফলভাবে গাঁজা পরিবহন করেছিলেন। এবার তারা শেওড়াপাড়া থেকে মতিঝিল যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান এ বিষয়ে বলেন,…

বিস্তারিত

যাত্রীসেবার মান বাড়াতে অনলাইন রিচার্জ প্রক্রিয়ায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে চালু হবে বিশেষ এই সুবিধা। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইনে রিচার্জ প্রক্রিয়া উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা…

বিস্তারিত