- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক, রংপুর:
ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুরের শতবর্ষী শ্যামাসুন্দরী খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে সামসুজ্জামান সামু বলেন, ‘রংপুর নগরের প্রাণ শ্যামাসুন্দরী খাল ভাগাড়ে পরিণত হয়েছে। যার ফলে নগরে মশার উপদ্রব বেড়ে চলেছে।’ বিএনপি’র এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শতবর্ষী শ্যামাসুন্দরী খাল প্রাণ ফিরে পাবে এবং নগরবাসী এর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ পরিচ্ছন্নতা…
ভালোবেসেই বিয়ে করেছিলেন লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের বয়সের থেকে প্রায় বিশ বছরেরও বড় তার স্বামী মাশরুর সিদ্দিকী সনেটের সাথে প্রায় চার বছর সংসার করার পর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রায় ১১ বছর আগে বিচ্ছেদ হওয়া এই অভিনেত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি বাঁধন। তবে এরই মধ্যে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চার বছর প্রেম করেন তিনি। গত বছরের শুরুর দিকে সেই প্রেমও ভেঙে যায়। তখন তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে…
আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই।’ রোববার (২৩ নভেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জলাশয় ভরাট করে ফেলা হয়েছে। দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।’ ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগির নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে।’ রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপি আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার- এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে- এটাই…
সুষ্ঠু নির্বাচন করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এরমধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ…
৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। এর আগে, গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিন শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশিয় ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।’ গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি…
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের শততম টেস্টে জয়ের এই স্বাদ নিল নাজমুল হোসেন শান্তর দল। আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া বাংলাদেশ গতকালই ১৭৬ রান খরচায় তুলে নিয়েছিল ৬ উইকেট। আজ পঞ্চম দিনে সিরিজ জয় আর হোয়াইটওয়াশ করাটাকে সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। তবে আইরিশরা কাজটা মোটেও সহজ হতে দেয়নি। দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মালিক বনে যান। তবে এরপর থেকে প্রতিরোধ গড়ে সফরকারীরা। পরের দুই জুটিতে যথাক্রমে ৮৫ বলে ৪৮…
ইসরাইলি কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ইসরাইলি কারাগারে ১১০ দিন ধরে তিনি বন্দি আছেন বলে জানিয়েছে তাসনিম। প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ফারাহ আবু আয়্যাশ পশ্চিমতীরের আল-খালিল (হেব্রোন) শহরের তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি। হেব্রোনের উত্তরে অবস্থিত বেইত উম্মার গ্রামে গত ৬ আগস্ট তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উত্তর কাবুল (মোস্কোভিয়া) ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ তোলেন। আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু অন্যান্য সাংবাদিকদের পরামর্শ, তার আইনজীবীর সঙ্গে…
লালমনিরহাটের পেশাজীবী সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর, লালমনিরহাট–এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রেসফোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে আলোচিত ছিল তথ্য ও প্রচার সম্পাদক পদটি। এ পদে বড় ব্যাবধানে জয়ী হয়েছেন সকাল নিউজ ও বার্তা২৪-এর লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মুন। ৩৭ ভোট পাওয়া মুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ শিপন (ডিবিসি নিউজ) পেয়েছেন ২৩ ভোট। ১৪ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন মনিরুজ্জামান মুন, যা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানগুলোর অন্যতম। জয়ের পর মুন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সহকর্মীদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও দায়িত্ববান করবে। সংগঠনের তথ্যপ্রবাহ, যোগাযোগ ও গণমাধ্যমে ইতিবাচক অবস্থান আরও শক্তিশালী করতে আমি সক্রিয়ভাবে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
