Author: নিজস্ব প্রতিবেদক

বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমদানিকারকদের চাপ থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত বদল হবে না।’ আজ বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান তুলে ধরেন। উপদেষ্টা বলেন, ‘বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানি খুলছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান।’ আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে…

বিস্তারিত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। দল নির্বাচন নিয়ে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক। দলে শামীম হোসেনের বাদ পড়া ও অধিনায়কের সঙ্গে নির্বাচকদের সঙ্গে যোগাযোগের ঘাটতি নিয়ে ক্ষোভের বিস্ফোরণ দেখা গেল লিটনের কথায়। তার দাবি, দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হয় না। অভিযোগের তিরটা বেশি গেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে। চলতি সিরিজের দল থেকে শামীম হোসেনের বাদ পড়াকে ঘিরে একটি প্রশ্ন নিয়ে লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে…

বিস্তারিত

রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভবনটিতি আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বলেন, ‘বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।’ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস বেলা ১১টা ১৪ মিনিটে হাসপাতালে আগুন লাগার খবর পায়। তাৎক্ষনিক সাতটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ…

বিস্তারিত

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী এলাকার তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে। ফায়ার…

বিস্তারিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘সরকার বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। ত্রুটি হলে, ভূল হলে সাংবাদিকরা দেখিয়ে দেয়ার জন্য আছেন।’ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের কাজটি সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচারণ, সহনশীলতা ও সুন্দরভাবে সঙ্গতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে অরাজকতা হয়। সুশৃঙ্খল…

বিস্তারিত

নারীদের ভোটে আগামী নির্বাচনে ধানের শীষ জয়লাভ করবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘আমাদের ৫০ শতাংশ ভোটার হচ্ছেন নারীরা। এই মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া ৯১ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ভোটে এই মা-বোনরাই ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ খালেদা জিয়া বেঁচে থাকবেন এবং এই ভোটের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না।’ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিলে ও কোরআন খতম…

বিস্তারিত

মেট্রোরেল লাইনে ওপর একটি ব্যাগ পড়ে থাকার ঘটনায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে যাত্রী সাধারণের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মেট্রোরেল লাইনের পড়ে থাকা ওই ব্যাগটি অপসারণ করার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে। ফেসবুকে ডিএমটিসিএল জানায়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মধ্যে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়া যায়। সেটি অপসারণের জন্য দুপুর ৩টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টা ৪ মিনিট পর্যন্ত (২০ মিনিট) ট্রেন চলাচলে সাময়িক মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।…

বিস্তারিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড়ে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যে কোনো কালি।’ তিনি বলেন, ‘আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। সে অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি এগোনো হবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। প্রবাসীরাও গণভোট দিতে পারবেন।’ ব্যালট পেপার…

বিস্তারিত

ডিসেম্বরের প্রথমার্ধের যেকোনো সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেওয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে আমাদের নির্বাচন করার কথা বলা হয়েছে। আমরা ভোটের দুই মাস আগে সিডিউল ঘোষণা করবো। আপনারা ধরে নিতে পারেন ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন। মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে, তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ভোটার উপস্থিতি বেশি হবে। পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন,…

বিস্তারিত