- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: সকাল নিউজ ডেস্ক
নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত লন্ডন-ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতেই তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যাহার কহওয়া দুই কেবিন ক্রু হলেন- জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। সূত্র আরও জানায়, আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন। এসব…
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে সম্প্রতি ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন। তখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে…
দেশীয় সংস্কৃতি চর্চার অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি। ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনার রাতে দুর্বৃত্তরা রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবনে ঢুকে বিভিন্ন কক্ষে হামলা চালায় এবং সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম,…
হুমকি দেওয়া হয়েছে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’’ এবং ‘‘হাইকমিশনারকে ধরো’’- এ ধরনের স্লোগান দেওয়া হয়।’ ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি। কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি বলেও…
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ প্রদানের জন্য আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছেন। মূলত আসামিপক্ষের আইনজীবীরা সময় চাওয়ায় আদালত আদেশের এই তারিখ পুনঃনির্ধারণ করেন। আজ রোববার (২১ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে সকালে তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এদিন মামলায় গ্রেপ্তার ১০ সেনানালে কর্মকর্তাকে…
দেশে ‘মবোক্রেসি’ তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে।’ আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এসব ঘটনা পূর্বপরিকল্পিত হলেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘এ সময় কেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো? দেশে মবোক্রেসি তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশে বিশৃঙ্খল জনতার…
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আয়োজন করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে চলবে ভোটগ্রহণ। আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে, ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করা হয়েছে। ইসির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী,…
সধ্যপ্রয়াত শহীদ ওসমান হাদির হত্যাকারীকে এক সপ্তাহেও গ্রেপ্তার করতে না পারার তীব্র নিন্দা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত ও পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন না দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জনগণকে জানানো হবে।’…
প্রথমবারের মতো বড়পর্দায় সুপারস্টার দেবের নায়িকা হয়ে আসছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আগামী ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। বর্ধমানেই বেড়ে ওঠা এ অভিনেত্রী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্ধমান থেকে কলকাতায় আসা যে খুব সহজ ছিল, তা কিন্তু নয়। ছিপছিপে গড়ন আর উচ্চতাও চোখে পড়ার মতো অভিনেত্রীর উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়ে নেন সবার। টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর স্থায়ীভাবে কলকাতায় থাকা শুরু করেন তিনি। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাকে দেখা গিয়েছিল। তারপরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ। নাটকে দেবেরও নজর কাড়েন গ্ল্যামারিয়াস এ অভিনেত্রী। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা হিসেবে জুটি…
না ফেরার দেশে পাড়ি জমালেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সেনানী, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো। বাঙালির মুক্তির দীশা খোঁজা এই বীর সেনানীর মৃত্যুতে দেশ হারাল এক সাহসী সন্তানকে, আর মুক্তিযুদ্ধের ইতিহাস হারাল এক প্রত্যক্ষ সাক্ষীকে। এ কে খন্দকার ছিলেন মুক্তিযুদ্ধের সময় গঠিত মুক্তিবাহিনীর উপপ্রধান।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
