Author: নিজস্ব প্রতিবেদক

নৈরাজ্য সৃষ্টি করে কিংবা হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন পেছানোর কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের লক্ষ জনতার সমাবেশ হবে। সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেয়া হবে।’ তিনি বলেন, ‘জনগণ এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রবিরোধী সব অপচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।’শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা করতে না পারে-সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’ শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘হাদি…

বিস্তারিত

দেশের মাটিতে তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার (২০ ডিসেম্বর) গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা শেষে বিকেল ৩ টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী এবং পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন।…

বিস্তারিত

তোশাখানা ২ মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালতের বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন। বুশরা বিবির সাজা- সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। ইমরান খানের সাজা- সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে। এই মামলাটি ২০১৮–২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায়…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। আসছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’ দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ…

বিস্তারিত

অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সাম্প্রতিক বিচ্ছেদের পর জীবন নিয়ে নতুন করে ভাবছেন হলিউড তারকা টম ক্রুজ। ব্রেকআপে আটকে না থেকে এই হালিউড তারকা নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। জানা গেছে, প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন- তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। এক সূত্রের ভাষায়, ‘আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ…

বিস্তারিত

গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সে জন্য এসেছি।’ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘বলো বীর চির উন্নত মম শির, হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে, এ মন্ত্র আমাদের অন্তরে থাকবে- হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।’ এর আগে, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে…

বিস্তারিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শনিবার…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারত থেকে বাঘ চলে আসতে পারে—এমন খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তসংলগ্ন এলাকার জনগণকে বিশেষভাবে এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ–ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৮ নম্বরের ৩ নম্বর উপপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বালারহাট এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগতবেড় ও জোংড়া ইউনিয়নের মোহাম্মদপুর ককোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকাটি কাঁটাতারবিহীন হওয়ায় বাঘ প্রবেশে মানুষের সন্দেহ বেড়ে যায়। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভারতের বালারহাট এলাকার পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বাঘ লোকালয়ে…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দর থেকে সরাসরি তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে রাখা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। যদিও এর আগে জানাজা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাজার নামাজের চূড়ান্ত এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির…

বিস্তারিত