- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় ১৪ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিসকর্মীদের আপ্রাণ প্রচেষ্টার পর সকাল ৮ টা ১০মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এতে কেউ হতাহত হয়নি। বাণিজ্যিক ভবনটির উপরে রয়েছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে। সকাল নিউজ/এসএফ
হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের খবর জানালেন টালিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শংকর। রোববার (২১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন প্রতিভাদীপ্ত এ তারকা। ভক্ত-অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়ে এ অভিনেত্রী বলেছেন, এ সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়। তিনি আরও বলেন, ‘বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তার সদ্য সাবেক স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শংকর।’ তবে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘরভাঙার বেদনা। অভিনেত্রী লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্য সুখ কিংবা দাম্পত্যের রসায়নের সবটা ধরা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায়েছে কেএমপি। তবে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে- রাস্তায় গোলাগুলি হওয়ার এবং সেখান থেকে গুলিবিদ্ধ হয়েছে বলে মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছিল। কিন্তু রাস্তায় নয়, ‘মুক্তা হাউজ’ নামক একটি বাসায় গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। শুরুতে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে তথ্য পাওয়া যায়।…
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দিল্লিতে ঢাকা হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এদিকে, গত শনিবার (২০ ডিসেম্বর) এবং রবিবার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয়। এ ঘটনা নিয়ে গতকাল রবিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন,…
বাংলাদেশ রেলওয়েতে লোকমোটিভ ও কোচের তীব্র সংকট রয়েছে। এতদসত্বেও বিএনপির চাহিত ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। মুহাম্মদ ফাওজুল কবির খান তার পোস্টে জানান, লন্ডন থেকে আগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভায় জনসাধারণের যোগদানের সুবিধার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামী ২৪ জানুয়ারি তাদের চাহিত ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে। এ ছাড়াও ৮টি ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।’…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘হাদির হত্যাকারীরা কোথায় আছে এখন যদি জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো তাহলেতো ধরেই ফেলতাম।’ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম। হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।’ এদিকে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন,…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত…
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আশঙ্কা প্রকাশ করে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব-এর সভাপতি এ কে আজাদ বলেছেন, ‘আর ১৫ মিনিট আগুন জ্বললেই সেখানে অবস্থানরত সাংবাদিকদের অনেকেই মারা যেতে পারতেন।’ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদের আয়োজনে অসুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘আর ১৫ মিনিট আগুন জ্বললেই ধোঁয়ায়, অক্সিজেনের অভাবে অনেকে মারা যেতে পারতেন। হামলার আগে সরকারের কাছে সুরক্ষা চেয়েও পাননি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।’ এ কে আজাদ বলেন, ‘আজ সবাই একটা…
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রুশ রাষ্ট্রদূত দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। খোজিন বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত।’ একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। শুরুতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
