টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু পরবর্তীতে দফায় দফায় বৈঠকে নানা উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পাহাড় ডিঙ্গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত হয়।
অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচ নিয়ে দুদলের লক্ষ্য হলো- হ্যাটট্রিক জয়ে সুপার এইট নিশ্চিত করা।
আজকের ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মাধে চরম উত্তাপ-উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। তবে পাকিস্তান-ভারত লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।
সর্বশেষ আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা আছে সাড়ে সাতটার পরও। যার অর্থ, কোনো খেলা ছাড়া অথবা খেলা হলেও ফল হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর সেটা হলে দর্শক তো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হবেনই, দল দুটিও ম্যাচ জিতে দুই পয়েন্ট তোলার সুযোগ হারাবে।সর্বশেষ আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা আছে সাড়ে সাতটার পরও। যার অর্থ, কোনো খেলা ছাড়া অথবা খেলা হলেও ফল হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর সেটা হলে দর্শক তো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হবেনই, দল দুটিও ম্যাচ জিতে দুই পয়েন্ট তোলার সুযোগ হারাবে।
পরিসংখ্যানের দিক থেকে টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত। অন্যদিকে, পাকিস্তানের জয় তিনটিতে। টি-২০ বিশ্বকাপে, আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
চলতি বিশ্বকাপে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে।
সকাল নিউজ/এসএফ


