এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে রয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া। সাথে হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হাতে এক তোড়া ফুল নিয়ে মলিন হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন এ অভিনেত্রী।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্খিরা উদ্বেগ জানিয়েছেন। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।
একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’
সকাল নিউজ/এসএফ


