‘এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনাদেরকে এতদিন বলতে শুনতাম ২টা প্রশাসক দিয়েছেন অনির্বাচিত, এটা ঠিক হয় নাই, খুব বাজে সিস্টেম হয়েছে, আর একদিনে ৪২টা প্রশাসক দিলেন, ১৩টা সিটি কর্পোরেশন দিলেন, এখন উপজেলা দিবেন, এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা আমাদের বোধগম্য নয়।’

বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি, বাংলাদেশের ইতিহাসে কখনো আইয়ুব খানের পরে এরকম হয়েছে কিনা আমাদের জানা নেই।

তিনি বলেন, আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, ইচ্ছেমতো যাকে যেখানে বসিয়ে দিচ্ছেন। আপনারা নির্বাচন দিন, নির্বাচনে জিতে আসলে আমরা আপনাদের সম্মান করবো।

কুড়িগ্রাম প্রসঙ্গে ড. আতিক মুজাহিদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কুড়িগ্রামের উন্নয়ন হয়নি, আমরা এমপিও হওয়ার ৪৫ দিন হয়নি তাতেই আপনারা আমাদের উন্নয়ন দেখার জন্য বিভিন্ন ভাবে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে দিচ্ছেন। আমরা বলতে চাই, এই কুড়িগ্রাম সবার, নির্বাচনে হারজিত থাকবে, তাই বলে আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন করবো, ইনশাআল্লাহ।

তিনি দলীয় নেতাকর্মীদের সম্পর্কে বলেন, আপনি এনসিপি হন, যুবশক্তি হন, নারী শক্তি হন, ছাত্র শক্তি হন আর শ্রমিক শক্তি হন, এমপির নাম করে কোন গরীব-নিরীহ মানুষের কাছে প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে আপনাকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাই সাবধান হয়ে যান, মানুষের উপকারে জন্য নিঃস্বার্থ কাজ করে যান।

কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে ও তারিকুজ্জামান তমালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়ার যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী সুমন প্রমুখ।

সভায় সমাজের গণমান্য ব্যক্তিবর্গসহ জাতীয় যুব শক্তির জেলা ও বিভিন্ন উপজেলা শাখার ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version