দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খনন করা খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। অর্থনীতিতেও রাখবে ব্যাপক অবদান।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে কাল খনন শুরু হয়েছে।
ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেন। এটি মুলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, ত্রাণমন্ত্রনালয়ের অধিনে চলতি বছর ১৫শত কিলোমিটার খাল খনন করা হবে। ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করবে ত্রাণমন্ত্রনালয়। খালগুলো খনন হলে যে বনানয়ন করা হবে তার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন।
সকাল নিউজ/এমএম



