নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনগণের রোশের মুখে পড়েছেন নওগাঁ সদর উপজেলার ৩নং বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল।
নওগাঁ সদর থানা বিএনপির সাবেক এই যুগ্ম আহবায়ককে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী। ১৩ জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর জি এম উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী, সন্ত্রাসীদের গডফাদার, ভূমি দখল, ঘুষখোর ও চাকরি খেকোর অভিযোগ তোলেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ অংশ এ কর্মসূচিতে নেয়। মিছিল শেষে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং সারওয়ার কামাল চঞ্চলকে ইউনিয়নের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সকাল নিউজ/এসএফ


