মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ব্যতিক্রমী আচরণের মাধ্যমে সচিবালয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রবেশের সময় তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

মন্ত্রীর এমন আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্রশংসা কুড়ায়।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে তিনি বলেন, ছোট ছোট বিষয়েও যদি সবাই আইন ও নিয়ম মেনে চলে, তাহলে দেশ পরিবর্তনের পথে এগোবে। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং জনসেবার মানও বাড়বে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর এমন আচরণ প্রচলিত ধ্যানধারণার বাইরে একটি ইতিবাচক বার্তা বহন করে। অনেকেই এটিকে সাধারণ হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদার করতে সহায়ক হতে পারে।

তারা আরও বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের আচরণ শুরু হলে তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়বে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও দৃঢ় হবে। মন্ত্রীর এই উদ্যোগকে অনেকে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version