Author: নাহিদ হাসান

1. Quick‑Fire Slots – A Snapshot of MateSlots MateSlots has carved a niche for players who crave instant thrills without the marathon grind that many online casinos demand. The platform’s sleek interface lets you spin within seconds of logging in, making it ideal for those who prefer brief, high‑intensity bursts of action over long, drawn‑out sessions. From the moment you hit the “Play” button, the game’s sound design and visual polish create an adrenaline rush that keeps you coming back for more, even after just a handful of spins. The short session model aligns perfectly with modern lifestyles where pockets…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী । তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের…

বিস্তারিত

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতনি ও তারেক রহমান–এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবার ছয়টি ক্ষেত্রে ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় খালেদা জিয়া, অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম এবং…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ বিবেচনায় রেখে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। এর মধ্যে ১৭ মার্চ পবিত্র শবে কদরের…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রফিকুজ্জামান পলাশ (৩৭) নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ, ওয়ালটন প্লাজা সূত্র ও স্থানীয়রা জানায়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে শনিবার সকালে পলাশ তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বাউরা ইউনিয়নের গ্রাহকের কাছে যাচ্ছিলেন। তারা পৃথক দুটি মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে রওনা হন। বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই ট্রাকের চাকায় পলাশের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে (পলাশ)। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে বড়খাতা…

বিস্তারিত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত ‘কক্সবাজার এলপিজি স্টেশন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রামু ও উখিয়া স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ মোট ১০টি ইউনিট অংশ নেয়।…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে ছুটে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে আগুনে পুড়া ঘর পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাত ১০ টায় ঐ এলাকার জাহাঙ্গীর আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তার দুটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু…

বিস্তারিত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আব্দুর রহিম ওরফে ভুট্টো (৫০) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো ওই ওয়ার্ডের মৃত আখতারুজ্জামান সৈয়ালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে স্থানীয় কলেরহাট রাস্তার মাথা বাজার থেকে ফেরার সময় দুর্বৃত্তরা ভুট্টোর পথরোধ করে মাদক কিনতে চায়। পরে মাদক নেই জানিয়ে ভুট্টো চিৎকার চেচামেচি করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

বিস্তারিত

নেতার ভালো কাজের সুনামের পাশাপাশি ভুল হলে তার সমালোচনা করতে হবে জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসন থেকে জয়ী সংসদসদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেবীদ্বারে কোনো কোরামবাজি চলবে না, হেডম দেখানো যাবে না। আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসা যাবে না, হাটবাজার নিয়ম তান্ত্রিক ভাবে হবে।’ তিনি বলেন, ‘রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি। ছবির রাজনীতি, পদের রাজনীতি এসব করা যাবে না। যারা নেতার তেলবাজি করে এগুলো মানুষ পছন্দ করে না।’ বেসরকারিভাবে নির্বাচিত হবার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় দেবীদ্বার এনসিপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকে…

বিস্তারিত

নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তবে বেলালের ভায্য এগুলো তার ব্যবসার টাকা। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। সকাল নিউজ/ এমএম

বিস্তারিত