দেশজুড়ে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

তবে হোটেল, ওষুধের দোকান এবং জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান ও কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version