পবিত ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব ফিলিং স্টেশনে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী শনিবার (১৪ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে রবিবার (১৫ মার্চ) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, ‘ঈদ উপলক্ষে আপাতত ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকালেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এর ফলে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ ও বিক্রি স্বাভাবিক নিয়মে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version