কুমিল্লার দেবীদ্বারে ৩ ও ৫ বছর বয়সী দুই শিশু ধর্ষণের পৃথক ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই কিশোর মো. সিফাত(১৪) ও জাহিদুল ইসলাম সিহাব(১৬)কে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

এর আগে ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে মো. সিফাত(১৪) ও মো. জাহিদুল ইসলাম সিহাব(১৬) নামে দুই অভিযুক্তকে আটক করে।

শিশু ধর্ষণের ঘটনা দুটি ঘটেছে গত ৮ মার্চ ও ১৩ মার্চ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ২ নং ইউছুফ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়িতে অভিযুক্তের নিজ ঘরে এবং অপর ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ১নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্তের নিজ ঘরে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠুনে শিশুরা খেলা করছিল। এসময় ৫ বছর বয়সি ভিক্টিম শিশুটিকে উঠিয়ে নিয়ে প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত(১৪) তার নিজ কক্ষে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন(৪) বিষয়টি পর্যবেক্ষণ করলেও সিফাত এ ঘটনা কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষটি চাপা থাকে।

এদিকে প্রায় ৩/৪ দিন শিশুটি খাওয়া- দাওয়া ছেড়ে দিয়ে একেবারে নিশ্চুপ থাকায় মা’-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তার বাবা-মা’কে জানায়। ঘটনা শোনার পরই ওই শিশুটিকে কুমেক হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

অপর ঘটনায় মামলার বিবরনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো. বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব (১৬) প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
এসময় শিশুটির শোরচিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version