সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে দুই মন্ত্রী ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন।

গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা, কাজের পরিবেশ ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version