দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই নিজ নির্বাচনী এলাকার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পঞ্চগড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন করা এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোন কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘রমজান মাসে বিদ্যুৎ একটি গুরত্বপূর্ণ বিষয়। প্রশাসন এবং বিদ্যুৎ সংশ্লিষ্টদের অনুরোধ করবো বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্ন থাকে। বিশেষ করে ইফতারি এবং সেহেরির সময়। এই বিষয়টা তদারকি করতে হবে।’

প্রশাসন ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সজাগ থাকতে হবে, কেউ যেন ব্যক্তি স্বার্থ চরিতার্থে মব সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করতে না পারে। এছাড়া কোন ধরনের অসদুপায়ে বা চক্রান্ত করে পণ্যগুলোর দাম বাড়িয়ে যেন কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version