নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন (৪৫) উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মো. মিলন হোসেন (৫০) লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মান্দা থানা এলাকায় একাধিক পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া গেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মহাদেবপুর থানার শালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে মহাদেবপুর উপজেলার লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মো. মিলন হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরবর্তীতে দুই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থান থেকে গত ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে চোরাই পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী কৃষক রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করে দ্রুত চোরাই কৃষিযন্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতার প্রশংসা করেন। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসী কৃষিকাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুনরুদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘নওগাঁ জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।’ অপরাধ প্রতিরোধে তিনি জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version