বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বুলেটপ্রুফ বাসের ব্যবস্থা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাড়ে ৯টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে প্রায় ১ ঘণ্টা দীর্ঘ এক বিরতি শেষে তারেক রহমানের বিমান ঢাকার পথে যাত্রা শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ঢাকার মাটিতে পা ফেলবেন বিএনপির এই শীর্ষ নেতা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৫৫ মিনিটে এসে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে চড়েই তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।

এরপর তারেক রহমান বিমান বাংলাদেশের BBC236 বিমানে করে ফিরছেন ঢাকায়। বিমানটি সকাল ১১টা নাগাদ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ১১টা ৫৫ মিনিট নাগাদ বিমানটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে।

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষ হলো আজ। বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। দেশের মাটিতে পা রেখেই তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com জানাচ্ছে, সে বিমানটি ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে। আজ সকাল ১০টা নাগাদ বিমানটি অবতরণ করে।

এরপরই তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা দেশবাসী দেখবে, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ধরে রাখতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version