আইপিএলে চড়া দামে দল পাওয়ার পরও শেষ পর্যন্ত সেখানে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশনায় গত ৩ জানুয়ারি তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা।

তবে আইপিএলের হতাশা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিবদ্ধ হলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। তাও চড়া দামে; পিএসএলের আসন্ন মৌসুমের নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র‌্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

পিএসএলে এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। লাহোর কালান্দার্স অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন মোস্তাফিজ।

পিএসএলের ২০১৮ সালের আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। বাহাতি এই পেসারকে এবার কাড়াকাড়ি পড়তে পারত। তবে সেই সুযোগ দেয়নি লাহোর।

পিএসএলের এবার প্রথমবার নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করে নেবে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে পছন্দের খেলোয়াড়দের যুক্ত করবেন দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি লড়বে এবারের পিএসএল আসরে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version