অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তাকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা গেছে, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সোয়া ৬ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।
তারেক রহমানের এ যাত্রায় সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বিএনপিসহ পুরো দেশ। এ লক্ষ্যে রাজধানী ঢাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
সকাল নিউজ/ এমএম


