নারী কর্মচারীদের কু-প্রস্তাবসহ শিষ্ঠাচার বহির্ভুত আচরনে অতিষ্ঠ কর্মচারীরা অনাস্থা জ্ঞাপনে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করলেন লালমনিরহাট পরিবার পরিকল্পনা উপ-পরিচালক(ডিডি) মোঃ শাহজালাল।

বুধবার (২৯ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় ১৭৬৮ নং জিডিটি দাখিল করেন ডিডি শাহজালাল।

জিডি ও কর্মচারীদের লিখিত অনাস্থায় জানা গেছে, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক হিসেবে গত ২০২৪ সালের ৮ এপ্রিল যোগদান করেন মোঃ শাহজালাল। যোগদানের পর থেকে সরকারি নিয়ম, নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত অফিস পরিচালনা করে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানী ও হেনস্থা শুরু করেন।
জিপিএফ, উচ্চতর স্কেল, পিআরএল এবং পেনশনে ফাইল অনুমোদনেও উৎকোচের জন্য হয়রানী করেন। চাহিদামত উৎকোচ পেলে ফাইল অনুমোদন করেন নয়তো নানান অজুহাতে হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়াও অভিযোগ উঠেছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং মাঠ পরিদর্শনে ইচ্ছাকৃতভাবে সন্ধ্যাকালীন সময় পর্যন্ত অতিবাহিত করে সুন্দরী নারী কর্মচারীদের উত্তাক্তসহ কু-প্রস্তাব দেন ডিডি শাহজালাল। একই সাথে তার ব্যক্তিগত ফেসবুক পেজে নারী কর্মচারীদের ছবি আপলোড দিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন।

একইভাবে অফিসের সভায় তার স্ত্রীসহ আত্নীয় স্বজনদের সাথে রাখেন এবং তাদের সামনে কর্মচারীদের সাথে আন অফিসিয়াল ও শিষ্ঠাচার বহির্ভুত অশোভন আচরণ করেন ডিডি। শুধু তাই নয়, নিজের লেখা বিভিন্ন বই কর্মকর্তা কর্মচারীদের ক্রয় করতে বাধ্য করেন। তার কথার বিরোধিতা করলে বদলিসহ শোকজের হুমকী দেন ডিডি শাহজালাল।

উপ-পরিচালক শাহজালালের এমন আচরণে অতিষ্ঠ হয়ে গোটা জেলার কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে কয়েক দফায় মৌখিক এবং পরে গত ২৬ অক্টোবর পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে ৭টি অনিয়ম তুলে ধরে ১৮৭ জন কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে ডিডি শাহজালালকে নিজ অফিসে ডেকে নিয়ে তিরস্কার করেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগের পরিচালক। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার গোটা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন ডিডি শাহজালাল। যা নিয়ে গোটা জেলায় সমালোচনার ঝড় উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতীবান্ধা উপজেলার এক নারী কর্মচারী বলেন, ‘ডিডি স্যার পরিদর্শনে এলে ইচ্ছাকৃতভাবে সন্ধ্যা করেন এবং উত্ত্যক্তসহ বিভিন্ন অঙ্গভগ্নি করে কু-প্রস্তাব দেন। তার লোলুপ দৃষ্টিতে তার সামনে যেতে ভয় করে। অল্পবয়সী সুন্দরী কর্মচারীদের ক্ষেত্রে তিনি এমনটাই করেন। প্রতিবাদ করলে বদলিসহ শোকজের হুমকী দেন। পূর্বের স্টেশনগুলোতেও এমন আচরণ করায় তাকে শাস্তি বদলি হিসেবে লালমনিরহাটে পাঠিয়েছে।

লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শাহজালাল বলেন, ‘পরিদর্শনে গিয়ে কতিপয় কর্মচারীর অনিয়ম পেয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখতে প্রস্তুতি নেয়ায় তারা ক্ষেপে গিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন। তারা মব সৃষ্টি করে গাড়ি ভাংচুরসহ আমাকে হেনস্থা করার পরিকল্পনা করছে। এ জন্য নিরাপত্তা চেয়ে জিডি করেছি।’

লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই নুরীমা বলেন, ‘ডিডি শাহজালালের লিখিত অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version