মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিলাম। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন।’
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি।
এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে-কলমে লিখেছেন এ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূঁইয়া।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। আসামিপক্ষের আইনজীবীরা আগামী ১৮ ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়ার জেরা করবেন।
সকাল নিউজ/এসএফ


