বগুড়ার শিবগঞ্জে স্বামী এমদাদুল হক ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লায় ভোট দিতে নির্দেশ দেওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গোলাপী বেগম (৪৮) নামে এক নারী নারী।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়ায় শেষ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়া সম্ভব হয়নি তার।

শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াহাব জানান, ওই নারীর সংসার রক্ষায় গত দুদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। সদ্য নির্বাচিত এমপি মীর শাহে আলম ওই গৃহবধূর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম ও অন্যরা জানান, শিবগঞ্জ সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের এমদাদুল হক জামায়াতে ইসলামী ও তার স্ত্রী গোলাপী বেগম বিএনপি সমর্থক। বৃহস্পতিবার সকালে তিনি স্ত্রীকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে এমদাদুল হক ভোট দিতে স্থানীয় কেন্দ্রে যান। বেলা সাড়ে ১১টায় গোলাপী বেগম ঘরে ঢুকে বিষপান করেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version