কুড়িগ্রামে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এমনি সময়ে শীতার্ত প্রতিবন্ধী ও দুঃস্থ-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস এর ব্যবস্থাপনায় ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস চত্বরে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপ-শাখা সীপকস এর সাধারণ সম্পাদিকা ফারহানা আফরোজ মৌসুমী।

শীতবস্ত্র পেয়ে কাশেম আলী নামের এক ভিক্ষুক বলেন, ‘কুড়িগ্রামে সেই ঠান্ডা পড়ছে বাহে। বাড়ি থেকে বাহির হওয়া যায় না। কম্বলের অভাবে রাতে ঘুমও হয় না। আজ কম্বলটা পেয়ে উপকার হইল।’

বিজলী বেগম বলেন, ‘গরীব মানুষ খাবার জোটপার পাইনা আর কম্বল কিনি কতথাকি। আজকে বিজিবি থেকে একটা মোটা কম্বল পায়া উপকার হইল। বাচ্চা নিয়ে রাতে গায়ত দিবার পামো।’

সীপকস-এর সাধারণ সম্পাদিকা ফারহানা আফরোজ মৌসুমী বলেন, ‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version