কাতারে আবারও যদি ইরান কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে বড় মাপের হামলার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ করা এক পোস্টে তিনি এই হুমকি দেন। খবর বিবিসির।
কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে ইরান হামলা চালানোর পর এই হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার রাতে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত।
ওই হামলার জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্সে ইসরায়েলি হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানতো না।
সকাল নিউজ/এসএফ


