কোনো দেশ বিশ্বের বিচারক সাজার চেষ্টা করলে তা মানা হবে না বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রবিবার (৪ জানুয়ারি) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার আকস্মিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেছেন, ‘কোনো দেশ বিশ্বের বিচারক হিসেবে আচরণ করুক তা বেইজিং মেনে নেবে না।’
এ ছাড়া তিনি জানান, আমরা কখনোই বিশ্বাস করি না যে, কোনো দেশ বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে কিংবা কোনো দেশ বিশ্বের বিচার হওয়ার দাবিকেও আমরা মেনে নেই না।’
সকাল নিউজ/এসএফ


