কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এসময় শাহ আলম নামের এক ব্যক্তির বসতঘরের টিন ছিদ্র করে একটি গুলি ঢুকে পড়ে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাহ আলম (৫০) টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের মৃত হাজি মোজাহার আহমেদের ছেলে। তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, দুপুরে হঠাৎ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজের ওপারে মিয়ানমার সীমান্তে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে ঘরের টিনের ছিদ্র দেখতে পান। এরপর বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version