এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও তারা সেখানে অবস্থান নেন। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে শিক্ষা ভবনের সামনে তথা আবদুল গনি সড়কে অবস্থান করেছেন আন্দোলনকারীর। আজ সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। এর আগে গতকাল রবিবার সকালে সরকারি শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল নিউজ/এমএম


