শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর জানাল অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠন ও সংশোধনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিকে এ কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির সদস্য করা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা- এর হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কে।

এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের আয়-উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির প্রতীক্ষায় থাকা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

যদিও চূড়ান্ত সুপারিশ কার্যকর হওয়ার আগে সময় লাগবে, তবু এটি অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের উল্লেখযোগ্য অর্জন হিসেবে গণ্য হচ্ছে। এ পদক্ষেপ সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলনও হিসেবে ধরা হচ্ছে, যা কর্মচারী ও দেশের অর্থনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক সিগন্যাল দেয়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version