ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
আজ সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। এছাড়া বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা। নেতা-কর্মীদের মধ্যে যাঁরা প্রধান সড়কে চলে আসতে চাচ্ছেন, তাঁদের সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তারেক রহমানের আজ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সকাল নিউজ/এমএম


