- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তারা জানাজায় যোগ দেন। জানাজায় অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্তত ৩২ জন কূটনীতিক ও প্রতিনিধি। এছাড়া রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলিও জানাজায় অংশ নেন। নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া,…
লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতা -কর্মী, সমর্থক-শুভাকাঙ্খী ছাড়াও জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে পৌঁছান। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও উপস্থিত রয়েছেন খালেদা জিয়ার জানাজা স্থলে। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতা -কর্মী, সমর্থক-শুভাকাঙ্খী ছাড়াও জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। এদিন বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছে। এর…
গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে, বার্তা সংস্থা রয়টার্স। এদিকে কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময়…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী ঘোষণা করেছে দলটি। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, তিনি চলে গেছেন। তাঁর মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। (বিএনপির) কেন্দ্রীয় কার্যালয়েসহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।’ রুহুল কবির রিজভী বলেন, ‘কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ…
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ৮ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় এই বহিষ্কারাদেশ বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য- মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল…
এই উপমহাদেশের রাজনীতির ইতিহাসে বিরল ও বিস্ময়কর এক পথিকৃৎ- খালেদা জিয়া। যিনি নীতির প্রশ্নে দৃঢ়, গণমানুষের অধিকার আদায়ে আপসহীন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য অবিচল আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগে বলিয়ান। বেগম খালেদা জিয়া এই ভূখণ্ডের হাজার বছরের রাজনৈতির পরম্পরায় প্রথম নারী শাসক। যিনি হয়ে উঠেছেন মানবিকতার প্রচ্ছন্ন প্রতিচ্ছবি আর শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের দীপ্ত অনুপ্রেরণা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি হার না মানা এক মানবিক নেত্রী। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানান সংকট-শঙ্কার মধ্যেও তিনি থেকেছেন আপোসহীন। কারো দয়ার দান গ্রহন করেননি; এমনকি শত প্রতিকূলতার মাঝেও বিচক্ষণ নেতৃত্বে সমানভাবে নিজের ও দলের জনপ্রিয়তা ধরে রেখেছেন। ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা থেমেছে মাত্র।…
অসংখ্য-অগণিত নেতা-কর্মী ও সমর্থক-শুভাকাঙ্খীদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের মাতম। রাজনীতিতে দেখা দিয়েছে অপূরণীয় শূণ্যতা। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ছিলেন ‘আপসহীন’। জন্ম: ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ির নয়াবস্তি এলাকায় বেগম খালেদা জিয়ার জন্ম। বিএনপির সূত্র ও তার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মনোনায়নপত্র জমা দিয়েছেন ২৬ জন প্রার্থী। আরও ৩জন ক্রয় করলেও তারা মনোনায়ন পত্র জমা দেননি। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ৭টি। তবে এ জেলার ৩টি আসনের কোনোটিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনায়ন জমা পড়েনি। সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লালমনিরহাট ৩(সদর) আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপি’র প্রার্থী ও…
ঘন কুয়াশা আর চলমান তীব্র শীতের প্রকোপে সারা দেশের মানুষের নাকাল অবস্থা। হাড়কাঁপা শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়েছেন চরম ভোগান্তিতে। পাশাপাশি নিম্নআয়ের মানুষও পড়েছেন বিপাকে। গত কয়েক দিনেও কমেনি শীতের তীব্রতা। বেড়েছে কুয়াশার ঘনত্ব এমনকি দেশের কোথাও কোথাও কুয়াশা পড়ছে তুষারপাতের মতো। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে, ঘন কুয়াশা ও ঠাণ্ডা হাওয়ার প্রভাবে সর্বস্তরের মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলেও, বিশেষ করে ভোর থেকে বেলা ১১ টা, ১২ টা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতবস্ত্রের অভাবে বেড়েছে খেটে খাওয়া…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
