- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
- রমনার বটমূলে চলছে বর্ষবরণে বর্ণিল আয়োজন
- জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পরবর্তী তারিখ
- কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলে গেলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
Author: নিজস্ব প্রতিবেদক
জরুরি ভিত্তিতে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। প্রতিবেশী এ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে জরুরি বার্তা পেয়ে সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই দেশে এসেছেন রিয়াজ হামিদুল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পাওয়ার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশে ফেরার প্রস্তুতি নিয়ে সোমবার রাতেই ঢাকায় পৌঁছান। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল।…
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দীর্ঘ দেড়যুগ পর পা রাখলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন, শুধু এতটুকুই বলব-আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। সোমবার (২৯ ডিসেম্বর) তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনের কার্যালয়ে সাজসাজ রব ওঠে। বিকাল তিনটার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে যায় বেশি। ৪টার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এসময় তারেক রহমান বলেন, ‘আপনাদের উদ্দেশে এক মিনিট কথা বলি। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে…
ক্রিকেট মাঠে দারুণ ছন্দে আছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিপিএল অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে তিনি ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন। কিন্তু দুঃসংবাদ হলো ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেটে থাকা এই ক্রিকেটার গতকাল রাতে ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ইমাদ ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণেই তিনি সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়-সে অনুরোধও জানান। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টিকে সম্মান জানাতে এবং তাঁদের পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে…
শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এ আগামী ১ জানুয়ারি শুরু হয়ে জাঁকজমকপূর্ণ এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ সোমবার (২৯ ডিসেম্বর) পূর্বাচলের বিগ ওয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি ও আয়োজনসংক্রান্ত তথ্য তুলে ধরেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার। বাণিজ্য সচিব বলেন, ‘এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই-টিকিটিং (অন-স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে…
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিলেও হঠাৎ ধাক্কা খেলো দ্বিতীয় ম্যাচে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল সমুদ্রপাড়ের এ দল। ফলে জিততে হলে রংপুরকে আটকাতে হবে ১০১ রানের মধ্যেই। শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নিলেও কেউই ব্যক্তিগত ইনিংসটা বড়…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে অবিলম্বে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং আইনজীবী মোস্তাফিজুর রহমান। ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম। এর আগে ঋণখেলাপি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। পরে ২৪ ডিসেম্বর…
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে পারফরম্যান্সের চেয়েও তার ‘বিপিএল লুক’ নিয়ে নেটিজেনদের বেশ সমালোচনার মুখে পড়েছেন সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। রবিবার রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস। এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে…
দেশে ফিরে বিমানবন্দরে বসেই প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি প্রধান উপদেষ্টা ফোন করে ধন্যবাদ জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন তারেক রহমান। তাতে ক্যাপশন দিয়েছেন ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’। ভিডিওতে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনার শরীর কেমন আছে?…হ্যাঁ দোয়া করবেন।’ এরপর তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই… নিশ্চয়ই। শেষে সালাম দিয়ে ফোন রাখেন তারেক…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সংবর্ধনাস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। যদিও দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন। সকাল থেকেই সড়কের দুই পাশে ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিয়েছেন। বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস,…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত রাজধানীর গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি। এখানেই উঠবেন দলটির এ শীর্ষ নেতা। বাহ্যিকভাবে সাধারণ হলেও চারপাশের নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে—এখানেই প্রতীক্ষা জমে আছে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসছেন এই ঠিকানায়। তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তারেক রহমানকে বরণ করতে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
