Author: সকাল নিউজ ডেস্ক

টানা দুই দিন ধরে ‘জেন-জি’র বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটায়। দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়তে হয়। কিন্তু ক্ষমতা ছাড়ার পর থেকে ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তাও স্পষ্ট নয়। বুধবার (১০ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী এবং…

বিস্তারিত

‘যারা একসাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা। তারা আমাদের পরামর্শ দেবেন।’ উল্লেখ করে ডাকসু নির্বাচনে সদ্য বিজয়ী সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ভিপি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে এর সঙ্গে সমগ্র দেশের মানুষ একাত্মা প্রকাশ করে।’ এ সময় তিনি মঙ্গলবারের ডাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া…

বিস্তারিত

কাতারে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর যারা ইসরায়েলে হামলা চালিয়েছে হামাসের সেসব সিনিয়র নেতাকে লক্ষ্য করেই কাতারে এ হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি রোমাঞ্চিত নন; বরং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের হামলার পরিধি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করেন ট্রাম্প। তথ্যসূত্র- বিবিসি। ওই হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আলোচনার টেবিলে থাকা কোনো নেতাকে তারা হত্যা করতে পারেনি। কাতার এ হামলার নিন্দা জানিয়েছে বলেছে, এটি কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতার…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি বলেন, পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। এনবিআর সূত্রে জানা যায়, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয় বলে জানা গেছে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে শীর্ষ তিন পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ঘোষিত ফলাফলে- ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয়জয়কার। ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীনের গলায় উঠলো ডাকসুর বিজয়মাল্য। ঘোষিত ফলাফলে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ। এজিএস পদে ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান। একইসাথে শীর্ষ তিন পদ ছাড়াও ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ শেষ হাসিটা হাসলো। ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীনের গলায় উঠলো ডাকসুর বিজয়মাল্য। ঘোষিত ফলাফলে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট। জিএস পদে ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ জয়ের পথে রয়েছেন। বুধবার ভোর নাগাদ ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৬টি হলের ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ। ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র। ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেতে যাচ্ছেন। এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৮ ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়। সেই ফল অনুযায়ী এখন পর্যন্ত তারাই এগিয়ে রয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষস্থানীয় পদে নিজেদের সংগঠনের প্রার্থীদের এগিয়ে থাকার খবরে বিজয় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে টিএসসি ও শাহবাগ থেকে মিছিল বের হয়। রাত ৩টা পর্যন্ত যে কয়টি হলের ফল এসেছে, সেগুলোয় ছাত্র সংসদের ফলে এগিয়ে ছিলেন ছাত্রশিবিরের প্রার্থীরা। ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’ এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী…

বিস্তারিত