Author: বিনোদন প্রতিবেদক

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশবরেণ্য লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। তার জ্ঞানের মাত্রাও অনেক কম। কিডনি জটিলতার বিষয়টি তো আছেই। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।’ ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে…

বিস্তারিত

বুধবার (১০ সেপ্টেম্বর) মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান এ কথা বলেন। ভাষণে তিনি বলেন, ‘লেবাননের মূল বিষয় হলো—সকল লেবানিজ নাগরিকের জন্য একটি জাতি গঠন।’ লেবানন সরকারকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় ইসরাইল লেবাননকে নিয়ন্ত্রণ করুক। প্রতিরোধ বাহিনী ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।’ হিজবুল্লাহ নেতার মতে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল চায় না যে লেবাননের কোনো সামরিক শক্তি থাকুক। হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না। মার্কিন-ইসরাইলি আগ্রাসন থামাতে লেবাননের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।’ নাঈম কাসেম ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতার…

বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট নিয়ে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন অধিকাংশ প্রার্থীরা। আর প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। আজ ভোটের দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই অভিযোগ তোলেন শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। তিনি বলেন, ‘কেন্দ্রেগুলোতে পোলিং এজেন্ট নিয়ে অব্যবস্থাপনা হচ্ছে। কারো এজেন্ট ঢুকতে দেয়া হয়েছে আবার কারও দেয়া হয়নি।’ ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী ফারিয়া জামান নিকিও একই অভিযোগ করে বলেন, ‘পোলিং এজেন্টদের শুরুতে ঢুকতে দেয়া হয়নি। ভোট নিয়ে অব্যবস্থপনা হচ্ছে। সাবেক শিক্ষার্থীরা হলের বাইরে…

বিস্তারিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত এ নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতির দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তারা। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ নিরবিচ্ছন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। প্রায় এক ঘণ্টায় এই কেন্দ্রে ১৩ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ কেন্দ্রের মোট ভোটার ৬৫০ জন। কেন্দ্রের…

বিস্তারিত

নির্দিষ্ট সময়ের কিছুটা পরে ভোট গ্রহণ শুরু হয় জাকসু ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে। হলের শিক্ষার্থীরা বলছেন, ৪৫ মিনিট পর ভোট শুরু হয়েছে। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন, ২৫ মিনিট দেরিতে ভোট শুরু হয়েছে। শুরুতে ফজিলতুন্নেসা হলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। হলের নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পাঠানো হলে রিটার্নিং কর্মকর্তা আবু সাইফ জানান, পুরুষ সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে প্রক্টরের অনুমতি লাগবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম মুঠোফোনে সকাল নিউজকে বলেন, ‘এ বিষয়ে হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’ হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। পরে ফজিলতুন্নেসা…

বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার দিবাগত রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ অভিযোগ করেন। শিবির সভাপতি বলেন, ‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা কর‍তে প্রস্তুত। হাসবুনাল্লাহ।’ দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি…

বিস্তারিত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভোটে অংশ নিচ্ছে মোট ৮টি প্যানেল- বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে গঠিত হয়েছে প্যানেল। প্রায় ১২ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত ২১টি কেন্দ্রে। এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল, সম্মিলিত শিক্ষার্থী সম্মিলনের আবদুর রশিদ জিতু, সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ ও ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. শেখ সাদী হাসানের মধ্যে। এ ছাড়া…

বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ , চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হলে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স। ভোট শুরুর আগে উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের ফাঁকা ব্যালট বাক্স দেখানো হয়। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আবাসিক হলের কেন্দ্রগুলোতে প্রস্তুতি শেষ করেছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা)…

বিস্তারিত

৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনে উদগ্রীব হয়ে আছেন শিক্ষার্থীরা। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসব আমেজ। এদিকে ডাকসু নির্বাচনের দুই দিনের মাথায় জাকসু নির্বাচন আয়োজন করায় সবার দৃষ্টি এখন জাহাঙ্গীরনগরের দিকে। জাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল,…

বিস্তারিত

ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অভিজ্ঞতা প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‌‘এ প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলছে। তারা সাহস দেখিয়েছে, যা আগের প্রজন্ম পারত না। রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই যদি হয়ে থাকে, তবে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ, জনগণ বিকল্প খুঁজছে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘বাংলাদেশের গণতান্ত্রিক…

বিস্তারিত