Author: রাজনৈতিক প্রতিবেদক

বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কীভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় দুদু বলেন, ‘বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে।’ এক্ষেত্রে বাংলাদেশকে রক্ষা করতে হলে ‘জিয়া পরিবার’ ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে শামসুজ্জামান দুদু আরো…

বিস্তারিত

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তিস্তা চ্যাম্পিয়ন লীগ-২০২৫’ ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা কলেজ আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে ঢাকার বুকে যেন একখণ্ড লালমনিরহাটের দেখা মিলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনীর মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভসূচনা হয়। আজকের উদ্বোধনী খেলায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার ৫টি উপজেলা দল। অংশগ্রহণকারী উপজেলাগুলো হচ্ছে- লালমনিরহাট সদর, আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম। প্রথম দিনের প্রথম খেলায় আদিতমারী উপজেলার মুখোমুখি হয় কালীগঞ্জ উপজেলা। দু’দলের হাড্ডহাড্ডি লড়াইয়ে আদিতমারী উপজেলা দলকে ২-১ গোলে হারায় কালীগঞ্জ উপজেলা দল। অসরের দ্বিতীয় ম্যাচে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা দলের খেলোয়াড়রা পাল্টাপাল্টি অক্রমণে…

বিস্তারিত

খেলাপি ঋণ ঠেকতে পারে ৬ লাখ কোটিতে ভালো নেই দেশের ব্যাংক খাত। প্রতিনিয়তই বাড়ছে খেলাপি ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে, চলতি সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ছয় লাখ কোটি টাকায়। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক। শিল্প মালিকদের অনেকের বিদেশে পলায়ন, অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ঋণখেলাপি হওয়ার নিয়মে পরিবর্তনের প্রভাবও স্পষ্টভাবে পড়েছে। ফরেনসিক অডিটের মাধ্যমে প্রকৃত চিত্র বেরিয়ে আসায় খেলাপি ঋণের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ১৫ বছর…

বিস্তারিত

বাংলাদেশের কর্মবাজারে নিরক্ষর শ্রমিকের সংখ্যা এক কোটি ৩০ লাখ, অন্যদিকে স্নাতক ডিগ্রিধারী প্রতি তিনজনের একজন কর্মহীন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। উচ্চশিক্ষার সনদ অর্জন করেও তারা চাকরি পাচ্ছেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এই চিত্র। এমন তথ্যই উঠে এসেছে বিবিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিদেনে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু বেকারত্ব নয়, বরং কর্মসংস্থানের কাঠামো, বৈষম্য ও ভবিষ্যৎ সংকটের সংকেত। জরিপ বলছে, বেকার স্নাতক ও ছদ্ম বেকার বাড়ছে উদ্বেগজনক হারে। জরিপে দেখা যায়, দেশে মোট কর্মে নিয়োজিত জনসংখ্যা ৬৯.০৯ মিলিয়ন। এর মধ্যে সাক্ষর ৫৬.০৭ মিলিয়ন হলেও নিরক্ষর ১৩.০২ মিলিয়ন, অর্থাৎ প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ। এই নিরক্ষর কর্মশক্তি…

বিস্তারিত

ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট।’ আজ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব বলেন। প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।’ তিনি বলেন, ‘ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না।…

বিস্তারিত

প্রধম ধাপে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতের মধ্যে ফলাফল পাওয়ার প্রত্যাশা থাকলেও মধ্যরাতে জাকসু নির্বাচন কমিশন জানিয়ে দেন, ভোট গণনায় প্রচুর সময় লাগছে, তবে শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব। কিন্তু সে আশাও গুড়েবালি। আজ শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। ফলে নির্বাচনের ফলও প্রকাশ করা হয়নি। অতঃপর ফলাফল ঘোষণার জন্য আরো সময় নিলেন জাকসু নির্বাচন কমিশন। এবার শুক্রবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু ভোট গ্রহণ শুরু হয় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়, যদিও কয়েকটি হলে আরো কিছুটা দেরিতে শেষ হয়। সন্ধ্যা ৭টা থেকে…

বিস্তারিত

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কিনা তা ভেবে দেখার বিষয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই দলকানা প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয়। চাকসুর ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ১৬…

বিস্তারিত

নানান অনিয়মের অভিযোগ আর প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা দেয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়। অবশ্য এরপরও কিছুটা সময় লাইনে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটা থেকে চলছে টানা ভোট গণনা। সারা রাতই হবে ভোট গণনা কার্যক্রম। কিন্তু তাতেও প্রচুর সময় লাগবে বলে জানা গেছে। তবে, শুক্রবার দুপুরের মধ্যে ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম…

বিস্তারিত

বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচনে অংশ নেবেন বলে বেশ কিছুদিন থেকে গুঞ্জন চলছে। এমনকি তিনি পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন এমন খবরও ছড়িয়েছে। এমন আলোচনার মুখে শচীনের পক্ষে তার প্রতিষ্ঠান এক বিবৃতি দিয়ে বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছে। তিনি বিসিসিআই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিশ্বাস না করার অনুরোধ করছি।’ আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ নীতি নির্ধারণী বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ার কথা রয়েছে। শচীনের পরিচালিত প্রতিষ্ঠান এসআরটি (শচীন রমেশ টেন্ডুলকার) স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিবৃতি দিয়ে বলেছে, ‘আমাদের নজরে এসেছে যে,…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলেই বিএনপি মনে করে জানিয়ে সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২৯টি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশসহ মোটাদাগে ৬টি মতামত পাওয়া গেছে। একইসাথে সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে ১৯টি বিষয় চিহ্নিত করা হয়েছে।’ এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী…

বিস্তারিত